এক্সপ্লোর

Tomato Prices Reduced : আরও খানিকটা কমছে টোম্যাটোর দাম

Centre on Tomato Prices : ক্রেতাদের স্বস্তি দিতে NAFED ও NCCE- এই দুই মার্কেটিং এজেন্সিকে আরও কম দামে টোম্যাটে বিক্রির নির্দেশ দিল সরকার

নয়াদিল্লি : খাবারে একটু হাত খুলে টোম্যাটো না দিলে কি স্বাদ বাড়ে ? আর সেই টোম্যাটোই কি না ধরাছোঁয়ার বাইরে ! বিগত কয়েকদিন ধরে যার আকাশছোঁয়া দাম। সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটা বড় অংশ কার্যত এড়িয়ে যাচ্ছেন এই সবজি। দেশের বিভিন্ন প্রান্তেই কমবেশি এই ছবি দেখা গেছে। যার জেরে পদক্ষেপ নিল কেন্দ্র। ক্রেতাদের স্বস্তি দিতে NAFED ও NCCE- এই দুই মার্কেটিং এজেন্সিকে আরও কম দামে টোম্যাটে বিক্রির নির্দেশ দিল সরকার। ৮০ টাকার পরিবর্তে কেজিপ্রতি এবার থেকে ৭০ টাকায় এই সবজি বিক্রি করতে বলা হল। বৃহস্পতিবার থেকেই যে নির্দেশ লাগু করা হবে। এমনই খবর সরকারি সূত্রের।

ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া বা NCCF এবং ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা NAFED- এই দুই এজেন্সি প্রাথমিকভাবে খুচরো বাজারে ৯০ টাকা কেজি দরে টোম্যাটো বিক্রি করছিল। যে দাম গত ১৬ জুলাই কমিয়ে কেজিপ্রতি ৮০টাকা করা হয়। এবার ৮০ থেকে নেমে যা ৭০ টাকা হতে চলেছে।

দিনকয়েক ধরে চর চর করে বাড়তে থাকে টোম্যাটোর দাম। যার জেরে NCCF ও NAFED অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও মহারাষ্ট্রের মাণ্ডি থেকে টোম্যাটো সংগ্রহ করতে শুরু করে। যাতে গত এক মাসে যেসব মূল খুচরো বাজারগুলিতে বিশাল হারে দাম বাড়ছিল, সেসব জায়গায় এই সবজির তুলনামূলক কম দামে জোগান দেওয়া যায়।

এক বিবৃতিতে সরকারের তরফে জানানো হয়েছে, দিল্লি ও এনসিআর এলাকায় টোম্যাটোর খুচরো বিক্রয় শুরু হয়েছিল গত ১৪ জুলাই থেকে। ১৮ জুলাই পর্যন্ত এখানে ৩৯১ মেট্রিক টন টোম্যাটোর জোগান দিয়েছে উপরোক্ত দুই এজেন্সি। যারা ক্রমাগত দিল্লি-এনসিআর, রাজস্থান, উত্তরপ্রদেশ ও বিহারের মূল খুচরো বাজারগুলিতে এই সবজির জোগান দিয়ে যাচ্ছে।

মূলত জুলাই-অগাস্ট এবং অক্টোবর-নভেম্বর মাসে টোম্যাটোর উৎপাদন কম থাকে। দেশের প্রায় সব রাজ্যেই এই সবজি চাষ হয়। কিন্তু, ভিন্ন পরিমাণে। দেশের ৫৬ থেকে ৫৮ শতাংশ টোম্যাটো চাষ হয় দক্ষিণ ও পশ্চিমের এলাকায়। কিন্তু, এবার এই সময়ে টোম্যাটোর দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এনিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিও কেন্দ্রকে বিঁধতে ছাড়েনি। এই পরিস্থিতিতে আবার পদক্ষেপ সরকারের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
West Bengal Live News Update: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget