এক্সপ্লোর

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন ইনজামাম

দায়িত্বে এবার নতুন কেউ আসুক এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন দিশা দেখাক, এমনটাই চাইছেন ইঞ্জামাম উল হক।

করাচি: বিশ্বকাপে আশানুরূপ ফল করতে পারেনি দল। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হতশ্রী হার, ভারতের বিরুদ্ধে পরাজয়, সবমিলিয়ে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাক দলের পারফর্ম্যান্সে হতাশ সে দেশের ক্রিকেট বোর্ড এবং প্রাক্তনীরা। যদিও শেষের দিকে পরপর ম্যাচ জিতে শেষ চারে যাওয়ার একটা ক্ষীণ আশা পাকিস্তান তৈরি করেছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত তাঁদের আর সেমিতে পৌঁছনো হয়নি। রান রেটের জটিল অঙ্কে সেমিতে জায়গা করে নেয় ইংল্যান্ড এবং ঘটনাচক্রে তাঁরাই এবার বিশ্বচ্যাম্পিয়নও হয়।

দল সেমি ফাইনালের রাস্তা পাকা করতে না পারায় স্বাভাবিকভাবেই সমালোচিত হয়েছেন পাক ক্রিকেটাররা। পাক সংবাদমাধ্যমের নিশানায় ছিলেন অধিনায়ক সরফরাজ আহমেদ। একই সঙ্গে প্রাক্তনীদের ক্রোধের কারণও হয়েছেন তিনিই। প্রশ্ন উঠেছে সরফরাজের নেতৃত্ব নিয়েও। এখানেই শেষ নয়, পাক মিডিয়া ও প্রাক্তনীদের একাংশ বিশ্বকাপে পাকিস্তান দল নির্বাচন নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছে। বর্ষীয়ান ক্রিকেটার তথা পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হকের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগও তুলেছে তারা।

এই পরিস্থিতিতে তিন বছর প্রধান নির্বাচকের দায়িত্ব নির্বাহ করার পর সেই পদ থেকে সরে দাঁড়ালেন ইনজামাম। লাহোরে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন, ৩১ জুলাই বোর্ডের চুক্তি শেষ হওয়ার পর নতুন করে চুক্তি নবীকরণ করবেন না। এই দায়িত্বে এবার নতুন কেউ আসুক এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন দিশা দেখাক, এমনটাই চাইছেন ইনজামাম।

তিনি জানিয়েছেন, “তিন বছর প্রধান নির্বাচক থাকার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, আর চুক্তি নবীকরণ করব না। আমি বোর্ডের চেয়ারম্যান এহসান মানি এবং ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খানের সঙ্গে কথা বলেছি। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আগে এই পদে নতুন নির্বাচককে  বসানোর এটাই সঠিক সময়। তিনি পাকিস্তান ক্রিকেটকে নতুনভাবে দিশা দেখাতে পারবেন বলেই আমার দৃঢ় বিশ্বাস।” একই সঙ্গে ১২০টি টেস্ট খেলা এই মহাতারকা জানিয়েছেন দেশের ক্রিকেটের উন্নতির জন্য তিনি অন্য কোনও দায়িত্বের জন্য প্রস্তুত।

সেরা শিরোনাম

Abhipray Biswas: সারারাত ট্রেন সফর, প্ল্যাটফর্মেই জিরিয়ে নিয়ে ২২ গজে দাপট, জাতীয় দলে বাংলার অভিপ্রায়
সারারাত ট্রেন সফর, প্ল্যাটফর্মেই জিরিয়ে নিয়ে ২২ গজে দাপট, জাতীয় দলে বাংলার অভিপ্রায়
IND vs SL Live: কাজে দিল না সুথার, জাডেজাদের ভেল্কি, সোনালের অভূতপূর্ব শতরানে কলম্বো টেস্ট ড্র করল শ্রীলঙ্কা
কাজে দিল না সুথার, জাডেজাদের ভেল্কি, সোনালের অভূতপূর্ব শতরানে কলম্বো টেস্ট ড্র করল শ্রীলঙ্কা
IND vs SL: সোনালের জোড়া শতরানে কলম্বো টেস্ট ড্রয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠতে ভারতের কী করণীয়?
সোনালের জোড়া শতরানে কলম্বো টেস্ট ড্রয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠতে ভারতের কী করণীয়?
Cricket News: দুই দশকের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে ইতি টানছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক
দুই দশকের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে ইতি টানছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক

ভিডিও

PC CHANDRA JEWELLERS : চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ১১ জন শিল্পী ও কলাকুশলীকে সম্মানিত করল পিসি চন্দ্র গ্রুপ ও ইস্টার্ন ইন্ডিয়া সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্ট
Kharaj Mukherjee | বাংলা সিনেমার শ্যুটিংয়ে নেপালের পোখরায় গিয়ে বন্দি অভিনেতা খরাজ
Dumdum Dengue Death: দমদমে ডেঙ্গি আক্রান্ত ১০ বছরের স্কুল ছাত্রের মৃত্যু | ABP Ananda
Kalighat TMC news | আরও ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেয়ে আদালতের দ্বারস্থ ''কালীঘাট তৃণমূল'' | Calcutta Hiigh Court
UP News | কানপুরে ভেঙে পড়ল ট্রেনিং এয়ারক্রাফট, দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত। ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত পাইলট, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Bengal Cricket: দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
দিলীপ দোশি-গোপাল বসুদের নামে টুর্নামেন্ট করার ভাবনা, বদলে যাচ্ছে অম্বর রায় ট্রফির নিয়ম?
Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর
Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড়বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ - সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি
Nepal Flash Flood: নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের
Nepal Flash Flood: ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
ভয়াবহ বন্যার কবলে পড়ল নেপাল, কেন এই বিপর্যয়?
Embed widget