এক্সপ্লোর

বিফলে ডিভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংস, ব্যাঙ্গালোরকে ৮ উইকেটে হারাল পঞ্জাব কিংস

ইনদওর: কাজে এল না এবিডি ভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংস। ইনদওরে আইপিএল-এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (আরসিবি) ৮ উইকেটে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব।

এদিন হোলকর ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান করে আরসিবি। চোট সারিয়ে ওঠার পর দলে ফেরানো হয় এবি ডিভিলিয়ার্সকে। হতাশ করেননি তিনি। এদিন নিজস্ব ঢঙে ছিলেন এবি। মাত্র ৪৬ বলে অপরাজিত ৮৯ রান করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। তাঁর ইনিংস সাজানো ছিল ৩টি চার ও ৯টি বিশাল ছক্কায়।

একটা সময় পাঁচ ওভারে ২২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। প্রথম ওভারেই মাত্র ১ রান করে অক্ষর পটেলের শিকার হন ওয়াটসন। চতুর্থ ওভারে ফিরে যান অন্য ওপেনার বিষ্ণু বিনোদ। কেদার যাদবও বেশিক্ষণ টিকতে পারেননি।

এই সময় দলের হাল ধরেন এবি। ইনিংস সামলানোর কাজে তাঁকে সঙ্গত করেন মণদীপ সিংহ (২৮)। ডিভিলিয়ার্স  কিন্তু ১৪ তম ওভারে দলের ৬৮ রানের মাথায় ফিরে যান মণদীপ। ডিভিলিয়ার্সের সঙ্গে জুটিতে ৪৬ রান যোগ করেন মণদীপ। এরপর স্টুয়ার্ট বিনি ক্রিজে আসেন। তিনি ১৮ রানে অপরাজিত থাকেন। বিনি-ডিভিলিয়ার্স অবিচ্ছিন্ন জুটিতে ওঠে ৮০ রান।

আরসিবি-র রাখা ১৪৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন পঞ্জাবের দুই ওপেনার মানান ভোরা (৩৪) ও হাসিম আমলা (৫৮)। দুজনে মিলে প্রথম উইকেটে ৩৫ বলে ৬২ রান করেন। পরে অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল (৪৩) এর সঙ্গে তৃতীয় উইকেটে ৭২ রান যোগ করেন আমলা। মাত্র ১৪.৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় কিংস ইলেভেন।

এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল কিংস। ব্যাঙ্গালোর নেমে গেল ষষ্ঠ স্থানে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: অবসরের দিন পাকা হয়েই গেল? কবে শেষ ম্য়াচ খেলতে নামছেন রোনাল্ডো?
অবসরের দিন পাকা হয়েই গেল? কবে শেষ ম্য়াচ খেলতে নামছেন রোনাল্ডো?
Pep Guardiola: ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
Rodri Golden Ball: মুলার, জিদানদের সঙ্গে একই সারিতে, মেসিকে টেক্কা দিয়ে গোল্ডেন বল জেতা রদ্রির কৃতিত্ব জানেন?
মুলার, জিদানদের সঙ্গে একই সারিতে, মেসিকে টেক্কা দিয়ে গোল্ডেন বল জেতা রদ্রির কৃতিত্ব জানেন?
FIFA World Cup 2026: কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও
কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget