এক্সপ্লোর

আইপিএল ২০২০: কোনও একটি দলের বিরুদ্ধে সর্বাধিক জয়ের রেকর্ড রোহিতের মুম্বইয়ের

কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) কার্যত উড়িয়ে দিয়ে চলতি আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) দারুণ একটা রেকর্ডেরও মালিক হল। বুধবার শারজায় রোহিত শর্মার ৮০, সূর্যকুমার যাদবের ৪৬ রানে ভর করে ১৯৫ রান তোলে মুম্বই। পাল্টা মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় নাইটরা।

  মুম্বই: কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) কার্যত উড়িয়ে দিয়ে চলতি আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)  দারুণ একটা রেকর্ডেরও মালিক হল। বুধবার শারজায় রোহিত শর্মার ৮০, সূর্যকুমার যাদবের ৪৬ রানে ভর করে ১৯৫ রান তোলে মুম্বই। পাল্টা মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় নাইটরা। ৪৯ রানে জেতা মুম্বই আইপিএলের ইতিহাসে প্রথম দল হল যারা একটি ফ্র্যাঞ্চাইসির বিরুদ্ধে ২০ বার জিতল। ঘটনাচক্রে এ ব্যাপারে দ্বিতীয় স্থানে আছে কেকেআর। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৭টি ম্যাচ জিতেছে তারা। মুম্বইও সিএসকের বিরুদ্ধে ১৭টি ম্যাচে জিতেছে। মুম্বই ও কলকাতার শেষ ১১টি ম্যাচের খতিয়ান ঘাঁটলে দেখা যাবে, রোহিতদেরই একচেটিয়া দাপট। ১০টিই জিতেছে মুম্বই। এপর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে খেলা ২৬টি ম্য়াচের মধ্যে মাত্র ৬টিতে জিতেছে কলকাতা। আরও একটি কৃতিত্বের মালিক হল মুম্বই। সংযুক্ত আরব আমিরশাহিতে সব আইপিএল ম্যাচে হারের পর কলকাতাকে হারিয়ে সেদেশে প্রথম জয় পেল তারা। ম্যাচের শেষে রোহিত মেনে নেন, আমিরশাহির চলতি আবহাওয়ায় ক্রিজে বেশিক্ষণ থেকে বড় ইনিংস খেলা সহজ নয়। অনেকটা দম বেরিয়ে যায়। তিনি বলেন, শেষের দিকে আমি হয়তো একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমাদের কাছে এটা শিক্ষার। একদল ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত খেলার জন্য তৈরি থাকতে হবে। আগেও এটা দেখেছি। সেটাই চেষ্টা করেছি। গরম, আদ্রতা কাজটা কঠিন করে দেয়, তবে ৬ মাস বিরতির পর যতক্ষণ বেশি সম্ভব ব্যাট করা অপরিহার্য। প্রথম ম্যাচে পারিনি, তবে আজ পারলাম। রোহিত মাঝের দিকে গতকাল ব্যাট করে কয়েকটি ছক্কা মারেন। বলেন, পুল শট মেরেছি। বেশ প্র্যাকটিশ করেছি ওটা। আমার সব শটই ভাল হয়েছে। দলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget