এক্সপ্লোর

আইপিএল: করোনা আক্রান্ত রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ

আগামী সপ্তাহে মুম্বই থেকে একসঙ্গে আমিরশাহির উড়ান ধরবেন রাজস্থান রয়্যালসের সদস্যরা।

জয়পুর: এবার আইপিএল-এও করোনা ভাইরাসের থাবা। আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ দিশান্ত যাগ্নিকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি নিজেই আজ ট্যুইট করে এই খবর জানিয়েছেন। ট্যুইটে তিনি লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত ১০ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন। বিসিসিআই-এর প্রোটোকল মেনে আমি এখন ১৪ দিন কোয়ারেন্টিনে থাকব। সংযুক্ত আরব আমিরশাহিতে দলের সঙ্গে যোগ দেওয়ার আগে আমাকে ফের করোনা পরীক্ষা করাতে হবে। দু’বার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই আমি দলের সঙ্গে যোগ দিতে পারব। আশীর্বাদ ও শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ।’ আগামী সপ্তাহে মুম্বই থেকে একসঙ্গে আমিরশাহির উড়ান ধরবেন রাজস্থান রয়্যালসের সদস্যরা। তার আগে সবার করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেই পরীক্ষাতেই ফিল্ডিং কোচের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিসিসিআই-এর প্রোটোকল মেনে ১৪ দিন পর দিশান্তের দু’বার পরীক্ষা হবে। দু’টি পরীক্ষার রিপোর্টই নেগেটিভ আসার পর ও দলের সঙ্গে যোগ দিতে পারবে। তার আগে অবশ্য ওকে ৬ দিন আইসোলেশনে থাকতে হবে। সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছনোর পর ওর আরও তিনবার পরীক্ষা হবে। সব পরীক্ষার রিপোর্টই নেগেটিভ হতে হবে। গত ১০ দিনে যাঁরা দিশান্তের সংস্পর্শে এসেছেন, তাঁদের সবাইকে আইসোলেশনে থাকা এবং করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানানো হচ্ছে।’ রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘আমরা নিশ্চিতভাবে জানাচ্ছি, গত ১০ দিনে রাজস্থান রয়্যালস বা আইপিএল-এর অন্য কোনও দলের খেলোয়াড় দিশান্তের সংস্পর্শে আসেননি। আমরা দিশান্তের দ্রুত সুস্থতা কামনা করি। ওর সংযুক্ত আরব আমিরশাহিতে দলের সঙ্গে যোগ দেওয়ার দিকে তাকিয়ে আছি।’ ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের উইকেটকিপার-ব্যাটসম্যান ছিলেন দিশান্ত। তিনি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল-এও খেলেছেন। খেলা ছাড়ার পর তিনি কোচিংয়ে এসেছেন। তিনি এখন রাজস্থানের উদয়পুর শহরে আছেন। চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন।

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget