এক্সপ্লোর

CSK vs MI: আরব দেশে আজ ধোনি-রোহিত দ্বৈরথ, কখন কোথায় দেখবেন ম্যাচ?

IPL 2021, CSK vs MI: মে মাসে বন্ধ হওয়া সেই টুর্নামেন্টে তখন মাত্র ২৯টি ম্যাচ খেলা হয়েছিল। বাকি ছিল আরও ৩১ টি ম্যাচ। যা এবার দ্বিতীয় পর্বে আমিরশাহিতে আয়োজিত হতে চলেছে।

দুবাইঃ আজ থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। চলতি বছরের আইপিএল ভারতের মাটিতে এর আগে শুরু হলেও তা কোভিডের জন্য মাঝপথেরই বন্ধ করে দিতে বাধ্য হয় বিসিসিআই। মে মাসে বন্ধ হওয়া সেই টুর্নামেন্টে তখন মাত্র ২৯টি ম্যাচ খেলা হয়েছিল। বাকি ছিল আরও ৩১ টি ম্যাচ। যা এবার দ্বিতীয় পর্বে আমিরশাহিতে আয়োজিত হতে চলেছে। আর প্রথম ম্যাচেই ধোনি-রোহিত দ্বৈরথ। 

এখনও কোভিড আতঙ্ক যায়নি। কিন্তু তবুও যাবতীয় নিয়মাবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক দর্শক মাঠে ঢোকার অনুমতি মিলেছে। ২০১৯ সালের পর এই প্রথম আইপিএলে মাঠে দর্শক দেখা যাবে। গত বছরও আমিরশাহিতে আইপিএল আয়োজন হলেও সেখানে দর্শক মাঠে ঢোকার অনুমতি ছিল না। এবার তবে দর্শকদের জন্য খুলছে স্টেডিয়ামের গেট।

আরও পড়ুন: আমিরশাহিতে ২২ গজে দাপাবে এই ২ তরুণ নাইট তারকা, বিশ্বাস হাসির

এবারের আইপিএলে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে গত বছরের রানার্স আপ দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের নেতৃত্বে নিজেদের প্রথম আইপিএল খেতাব এবার জিততে মরিয়া তারা। যদিও পয়েন্ট টেবিলে পরের তিনটি স্থানেই আছে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিকে প্রথম ম্যাচে নামার আগেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন দলের মেন্টর সচিন তেন্ডুলকর।

কখন ও কোথায় খেলা হবে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ?

চলতি আইপিএলের ৩০ তম ম্যাচ ও দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আমনে-সামনে চেন্নাই-মুম্বই। খেলাটি হবে আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। 

এই ম্যাচটি কখন শুরু হবে?

চেন্নাই বনাম মুম্বই ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৭.৩০ থেকে। টস হবে খেলা শুরু ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধ্যা ৭টায়।

সিএসকে বনাম মুম্বই ম্যাচ কোথায় দেখতে পাওয়া যাবে?

এই ম্যাচটি লাইভ টেলিকাস্ট হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও লাইভ স্ট্রিমিং হবে হটস্টারে।

সেরা শিরোনাম

Gambhir: 'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
Lionel Messi: প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
প্রতিপক্ষ মিডফিল্ডারকে ম্য়াচের মাঝেই চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
Sachin Or Kohli: সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget