এক্সপ্লোর

Morgan on Russell: 'কাজটা সহজ নয়,' রাসেলকে নিয়ে মর্গ্যান কেন মুগ্ধ, জানেন?

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ডেভিড ওয়ার্নারের শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে প্রথম ম্যাচ থেকেই দু পয়েন্ট ঘরে তুললেন অইন মর্গ্যানরা।

চেন্নাই: তাঁর এক ওভার থেকে জনি বেয়ারস্টো নিয়েছিলেন ১৫ রান। ইংরেজ ক্রিকেটার তখন মারমুখী মেজাজে। কলকাতা নাইট রাইডার্সের ওপর চাপ বাড়াচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ।

সেই আন্দ্রে রাসেলই ফের যখন বল করতে এলেন, হয়ে উঠলেন দলের অন্যতম রক্ষাকর্তা। ডেথ ওভারে দু ওভারে খরচ করলেন ১৭ রান। যার মধ্যে ১৮তম ওভারে খরচ করলেন মাত্র ৬ রান। তুলে নিলেন বিজয় শঙ্করের উইকেটও। ওই ওভারের শেষে আস্কিং রেটের চাপে কার্যত হাঁসফাঁস করতে শুরু করে হায়দরাবাদ ইনিংস। তারপর ফের শেষ ওভারে মাথা ঠাণ্ডা রেখে বোলিং। রবিবার আইপিএলের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে ২ পয়েন্ট এনে দেওয়ার নেপথ্যে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

বোলার রাসেলকে ফিরে পেয়ে যেন স্বস্তিতে কেকেআর অধিনায়ক অইন মর্গ্যানও। ম্যাচের শেষে তিনি উচ্ছ্বসিত প্রশংসা করলেন রাসেলের।

চোট আঘাতের সমস্যায় জর্জরিত রাসেল গত আইপিএলে মাত্র ১০টি ম্যাচ খেলেছিলেন। তাতে ১০৮টি (১৮ ওভার) বল করেছিলেন। যেখানে ম্যাচ প্রতি ৪ ওভারের কোটা ধরলে যেখানে ১০ ম্যাচেও তাঁর ৪০ ওভার করার কথা। এবার প্রথম ম্যাচেই বল হাতে বুদ্ধিদীপ্ত পারফরম্যান্স রাসেলের। বিশেষ করে ডেথ ওভারে চাপের মুখে। অধিনায়ক হিসাবে আপনি কতটা খুশি? রবিবার রাতে ম্যাচের শেষে জুম কলে এবিপি লাইভের প্রশ্নে মর্গ্যান বললেন, 'আমি খুব খুশি। ডেথ ওভারে বল করাটা খুব একটা সহজ নয়। তবে রাসেল অভিজ্ঞ। জানে কোথায় কী বল করতে হয়। ও খুব ভাল বোলিং করেছে। ওকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব খুব ভালভাবে পালন করেছে রাসেল।'

চোদ্দোতম আইপিএলে শুরুটা ভাল হল শাহরুখ খান-জুহি চাওলার দলের। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ডেভিড ওয়ার্নারের শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে প্রথম ম্যাচ থেকেই দু পয়েন্ট ঘরে তুললেন অইন মর্গ্যানরা।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget