এক্সপ্লোর

IPL 2021: চেন্নাই ম্যাচের আগেই মুম্বই শিবিরে যোগ দিলেন মেন্টর সচিন

IPL 2021: মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে সচিনকে মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা তাঁকে স্বাগত জানাচ্ছেন ক্যাম্পে।

দুবাই: চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তার আগেই দলের সঙ্গে যোগ দিলেন মুম্বইয়ের মেন্টর সিচন তেন্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে সচিনকে মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা স্বাগত জানাচ্ছেন ক্যাম্পে। সেখানে সচিন বলছেন যে তিনি কতটা উত্তেজিত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরতে। 

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ভিডিও ট্যুইট করে তার সঙ্গে লেখা হয়েছে যে, 'মেন্টর, আইকন, কিংবদন্তী সচিন তেন্ডুলকর মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাম্পে যোগ দিলেন আবুধাবিতে।' উল্লেখ্য, গত সপ্তাহেই আমিরশাহিতে পৌঁছে গিয়েছিলেন সচিন। এরপরই কোয়ারেন্টিনে ছিলেন তিনি। দ্বিতীয় পর্বের আইপিএল শুরুর আগেই মুম্বই দলের মেন্টরের উপস্থিতি অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে রোহিতদের। গত ফেব্রুয়ারিতে নিলামে সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকরকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। বাবার মেন্টরশিপে সুযোগ পেলে ছেলে কেমন পারফর্ম করেন, সেদিকেই নজর থাকবে সবার।

 

এখনও কোভিড আতঙ্ক যায়নি। কিন্তু তবুও যাবতীয় নিয়মাবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক দর্শক মাঠে ঢোকার অনুমতি মিলেছে। ২০১৯ সালের পর এই প্রথম আইপিএলে মাঠে দর্শক দেখা যাবে। গত বছরও আমিরশাহিতে আইপিএল আয়োজন হলেও সেখানে দর্শক মাঠে ঢোকার অনুমতি ছিল না। 

এবারের আইপিএলে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে গত বছরের রানার্স আপ দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের নেতৃত্বে নিজেদের প্রথম আইপিএল খেতাব এবার জিততে মরিয়া তারা। যদিও পয়েন্ট টেবিলে পরের তিনটি স্থানেই আছে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget