এক্সপ্লোর

IPL 2021: শ্রেয়স নয়, আমিরশাহিতেও কি দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে পন্থ

IPL 2021: দ্বিতীয় পর্বের আগেই শ্রেয়স সুস্থ হয়ে ফিরেছেন। দলের সঙ্গে আমিরশাহিতেও উড়ে গিয়েছেন। কিন্তু পন্থকেই বাকি মরসুমের জন্য অধিনায়ক রেখে দেওয়ার ভাবনা চিন্তা করছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

আমিরশাহি: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু। শ্রেয়স আইয়ার ফিরে এলেও হয়ত আমিরশাহিতেও দিল্লির নেতৃত্বে দেখা যাবে ঋষভ পন্থকে। গৌতম গম্ভীরের পরে ২০১৮ সালে শ্রেয়স আইয়ারের হাতে নেতৃত্বের ভার তুলে দিয়েছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। তারপরেই আইয়ারের নেতৃত্বে আইপিএলে ব্যর্থতার ছবি কাটিয়ে ঘুরে দাঁড়ায় দল। সেই বছরেই ৬ বছর পর প্রথমবার প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে দিল্লি। এরপরে ২০২০ সালের আইপিএলে ফাইনালেও পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। তবে ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাজয় স্বীকার করতে হয়। ২০২১ সালেও শ্রেয়স আইয়ারই অধিনায়ক ছিল। তবে কাঁধে চোট তাঁকে আইপিএল থেকে ছিটকে দিয়েছিল। শ্রেয়সের পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় ঋষভ পন্থের হাতে।

দ্বিতীয় পর্বের আগেই শ্রেয়স সুস্থ হয়ে ফিরেছেন। দলের সঙ্গে আমিরশাহিতেও উড়ে গিয়েছেন। কিন্তু সূত্রের খবর যে শ্রেয়স নয়, পন্থকেই বাকি মরসুমের জন্য অধিনায়ক রেখে দেওয়ার ভাবনা চিন্তা করছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লি ক্যাপিটালসের এক কর্তা জানিয়েছেন, 'শ্রেয়স দলে ফিরে এসেছে। এটা আমাদের জন্য সত্যিই ভীষণ ভাল খবর। ওঁ ফিট থাকায় দলের শক্তিও বাড়বে। কিন্তু দিল্লি টিম ম্যানেজমেন্ট ওঁকে আরও সময় দিতে চায়। তাই ভাবনা চিন্তা করা হচ্ছে যে এই মরসুমের বাকি ম্যাচ গুলোর জন্য পন্থকেই হয়তো নেতৃত্বভার দেওয়া হবে। তবে শুধুমাত্র এই মরসুমের জন্যই।'

উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন শ্রেয়স আইয়ার। এরপর থেকে তিনিই দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন। কিন্তু ঘরের মাঠে সাদা বলের ফরম্যাটে খেলার সময় কাঁধে চোট পান শ্রেয়স। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়ে চােট পেয়েছিলেন তিনি। এরপর থেকেই ২২ গজ থেকে দূরে রয়েছেন তিনি। সম্প্রতি আইয়ার জানিয়েছেন, 'আমি এখন ১০০% ফিট রয়েছি। নিজেকে অনেক ফ্রেশ মনে হচ্ছে। চোট পাওয়ার পর থেকে রিহ্যাবে ছিলাম। নিজের দৈনন্দিন রুটিনে কোনও ফাঁক যাতে না হয়, সেদিকেই নজর ছিল। যার জন্য ফিরেও আসতে পেরেছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget