এক্সপ্লোর

IPL 2021 Updates: ক্রিকেট মাঠে পরিবেশ বাঁচানোর আর্জি, মন জিতলেন রোহিত

খেলার মাঠ থেকেও যে সামাজিক চেতনা গড়ে তোলা যায়, দেওয়া যায় অনেক গুরুত্বপূর্ণ বার্তা, দেখিয়ে দিলেন রোহিত শর্মা।

চেন্নাই: খেলার মাঠ থেকেও যে সামাজিক চেতনা গড়ে তোলা যায়, দেওয়া যায় অনেক গুরুত্বপূর্ণ বার্তা, ফের একবার দেখিয়ে দিলেন রোহিত শর্মা।

বিধ্বংসী ব্যাটিং করার দক্ষতার জন্য গোটা ক্রিকেট বিশ্ব তাঁকে 'হিটম্যান' নামকরণ করেছে। সেই রোহিত শর্মা এবার মন জিতে নিলেন অভিনব উপায়ে সামাজিক বার্তা দিয়ে।

কীভাবে? আইপিএলে প্রত্যেক ম্য়াচে যে জুতো পরে মাঠে নামছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক, তার প্রত্যেক জোড়ায় থাকছে পরিবেশ রক্ষার বার্তা! আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যে জুতোজোড়া পরে মাঠে নেমেছিলেন রোহিত, তাতে তিনি গণ্ডার বাঁচানোর আর্জি জানিয়েছিলেন। মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যে জুতোজোড়া পরে মাঠে নামেন রোহিত, তাতে সমুদ্রের জলরাশি প্লাস্টিকমুক্ত করার ডাক দেন।

রোহিতের সেই জুতোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সর্বত্র সাড়া ফেলেছে রোহিতের এই উদ্যোগ। পরে রোহিত ট্যুইটও করেন। প্রথম ম্যাচের জুতোজোড়ার ছবি ট্যুইট করে রোহিত লেখেন, 'এই জুতোটা পরে যখন মাঠে নেমেছিলাম, আমার কাছে উপলক্ষ্যটা শুধু একটা ক্রিকেট ম্যাচের ছিল না। ক্রিকেট খেলা আমার স্বপ্ন। আর এই পৃথিবীকে আরও সুন্দর একটি জায়গা করে তোলার জন্য আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমার কাছে খুব স্পেশ্যাল ছিল এই ব্যাপারটা যে, আমি যে কাজটা করতে সবচেয়ে ভালবাসি, সেটা করতে করতেও একটা খুব আন্তরিক বার্তা দিতে পেরেছি। প্রত্যেক পদক্ষেপ গুরুত্বপূর্ণ।' রোহিতের পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি যে জুতোজোড়া পরে নেমেছিলেন, তাতে গণ্ডারের মুখ আঁকা। সঙ্গে বার্তা, 'গণ্ডার বাঁচান।'

কেকেআর ম্যাচে আবার অন্য আরও একজোড়া জুতো পরে মাঠে নামেন রোহিত। নীল রঙের সেই জুতোয় বার্তা, 'সমুদ্র প্লাস্টিকমুক্ত করুন।' পরে সেই ছবি দিয়ে রোহিত ট্যুইট করেছেন, 'আমার হৃদয়ের কাছাকাছি থাকা আরেকটি বিষয়। এটা খুব কঠিন। আর সম্পূর্ণরূপে আমাদের হাতে রয়েছে। আমার প্রিয় কাজ করার ফাঁকে সেই বার্তাই দিতে চেয়েছি। আপনারাও আমার সঙ্গে আসুন। সমুদ্রকে বাঁচান।'

রোহিতের মানবিক উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

ভিডিও

Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda
Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget