এক্সপ্লোর

Rohit on IPL: কত লোক কর্মহীন, আমরা তো তবু পছন্দের ক্রিকেট খেলতে পারছি, বলছেন রোহিত

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক জানিয়ে দিলেন, করোনায় সব যখন ওলট পালট হয়ে গিয়েছে, তখন নিজেদের পছন্দের কাজ করতে পারছেন বলে তাঁরা নিজেদের ভাগ্যবান মনে করেন।

চেন্নাই: অতিমারির জেরে জীবনর বিপর্যস্ত। কর্মহীন বহু মানুষ। অনেককে আবার পেশা বদলে ফেলতে হয়েছে।

তার মধ্যে যে নিজেদের পছন্দের খেলা অর্থাৎ ক্রিকেট চালিয়ে যেতে পারছেন, তার জন্য ভাগ্যকে ধন্যবাদ দিলেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক জানিয়ে দিলেন, করোনায় সব যখন ওলট পালট হয়ে গিয়েছে, তখন নিজেদের পছন্দের কাজ করতে পারছেন বলে তাঁরা নিজেদের ভাগ্যবান মনে করেন।

শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করছে মুম্বই। তার ঠিক আগে মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে রোহিতের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বলেছেন, 'অনেক মানুষ খুব কঠিন সময়র মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রচুর মানুষ কাজ হারিয়েছেন। যেটা পছন্দের কাজ সেটা হয়তো করতে পারছেন না। আমরা সেদিক থেকে ভাগ্যবান। যা পছন্দ করি, অন্তত সেটা করতে পারছি।  আমি অন্তত ক্রিকেট খেলতে পারছি যে কাজটা আমি সবচেয়ে পছন্দ করি। তাতে যদি জৈব সুরক্ষা বলয়ে আমাদের একটু মানিয়ে নিতে হয়, হবে। চেষ্টা করতে হবে কী করে জৈব সুরক্ষা বলয়ে আমাদের সেরা সময়টা বার করে নিতে পারি।'

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বলেছেন, 'কিছু ক্রিকেটারকে নতুন করে জানতে পারছি যারা আগে সাধারণত ঘরের বাইরে বেরোত না। আমরা একটা টিম রুম তৈরি করেছি যেখানে একে অপরের সঙ্গে দেখা করি। কথা বলি। যে ভাবে সবাই একে অপরের সঙ্গে মিশছে তাতে দলের বাঁধুনি আরও পোক্ত হচ্ছে।'

রোহিতের কথায় উঠে এসেছে গত ছ’মাসের কঠিন সময়ও। বলেছেন, 'আইপিএলে চোট পেয়েছিলাম। তারপর হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিট হতে অনেকটা সময় লাগল। যে কারণে অস্ট্রেলিয়ায় কঠিন সফরে বেশ কিছু ম্যাচে খেলতে পারলাম না। কিন্তু গোটা বিশ্ব দেখেছে সেখানে আমরা কেমন খেলেছি। তরুণ ক্রিকেটারেরা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে। তারপর নিজের দেশে ইংল্যান্ডকে সব ফর্ম্যাটে হারালাম। সেখানেও প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে দেখে ভাল লেগেছে।' 

সেরা শিরোনাম

Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget