এক্সপ্লোর

IPL 2021: সাত বছরে প্রথমবার কমল আইপিএল-এর ব্র্যান্ড ভ্যালু

IPL 2021: গতবার আইপিএল-এর টাইটেল স্পনসর বাবদ অর্থও কমে যায়।

নয়াদিল্লি: গত সাত বছরে প্রথমবার আইপিএল-এর ব্র্যান্ড ভ্যালু কমে গেল। একটি সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০১৯-এ আইপিএল-এর ব্র্যান্ড ভ্যালু ছিল ৪৭,৫০০ কোটি টাকা। ২০২০-তে সেটাই ৩.৬ শতাংশ কমে হয় ৪৫,৮০০ কোটি টাকা।

গতবার করোনা আবহে আইপিএল নির্দিষ্ট সময়ে হয়নি। আইপিএল আদৌ হবে কি না, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। শেষপর্যন্ত অবশ্য সংযুক্ত আরব আমিরশাহিতে হয়ে আইপিএল। লাদাখ সীমান্তে ভারত-চিনের সেনা সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবে ভিভোকে রাখা হয়নি। তার বদলে টাইটেল স্পনসর হয় ড্রিম ইলেভেন। ভিভো যেখানে ৪৪০ কোটি টাকা দিত, সেখানে ড্রিম ইলেভেন দেয় ২২২ কোটি টাকা। তার ফলে লভ্যাংশ কমে যায়। অন্য স্পনসররাও আগের তুলনায় কম অর্থ দেয়। মাঠে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং করোনা সংক্রমণ আইপিএল-এর স্পনসরশিপে প্রভাব ফেলে। তার ফলেই আইপিএল-এর ব্র্যান্ড ভ্যালু কমে গিয়েছে।

আইপিএল-এর ব্র্যান্ড ভ্যালু কমে যাওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলিরও একই অবস্থা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যালু ১৩.৭ শতাংশ কমে গিয়েছে। ২০১৯-এ যেখানে শাহরুখ খান, জুহি চাওলার দলের ব্র্যান্ড ভ্যালু ছিল ৬২৯ কোটি টাকা, ২০২০-তে সেটা কমে হয় ৫৪৩ কোটি টাকা।

চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড ভ্যালু ১৬.৫ শতাংশ কমে গিয়েছে। ২০১৯-এ যেখানে সিএসকে-র ব্র্যান্ড ভ্যালু ছিল ৭৩২ কোটি টাকা, ২০২০-তে সেটা কমে হয় ৬১১ কোটি টাকা।

মুম্বই ইন্ডিয়ান্সের ব্র্যান্ড ভ্যালু ৫.৯ শতাংশ কমে গিয়েছে। ২০১৯-এ মুম্বইয়ের ব্র্যান্ড ভ্যালু ছিল ৮০৯ কোটি টাকা। সেটা ২০২০-তে কমে হয়েছে ৭৬১ কোটি টাকা।

স্পনসরশিপ বাবদ অর্থ কমে যাওয়া, মাঠে কোনও দর্শক না থাকায় টিকিট বিক্রি বাবদ অর্থ না পাওয়া, খাদ্য ও পানীয় সংক্রান্ত লভ্যাংশ কমে যাওয়া এবং দলের পারফরম্যান্স খারাপ হওয়ার কারণেই ফ্র্যাঞ্চাইজিগুলির ব্র্যান্ড ভ্যালু কমে গিয়েছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget