এক্সপ্লোর

IPL 2022: ক্রিকেটারদের নাম জমা দেওয়ার জন্য আমদাবাদ ও লখনউকে সময় বেঁধে দিল বোর্ড

IPL 2022: প্রথমে দুই দলকেই ড্রাফট চূড়ান্ত করে ফেলার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু পরিবর্তিত সিদ্ধান্তে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। 

মুম্বই: আইপিএলে অংশ নেওয়ার ছাড়পত্র মিলে গিয়েছে আগেই। এবার আগামী ২২ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে ২ ফ্র্যাঞ্চাইজিকেই তাদের ৩ ক্রিকেটারের নাম চূড়ান্ত করে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। প্রথমে দুই দলকেই ড্রাফট চূড়ান্ত করে ফেলার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু পরিবর্তিত সিদ্ধান্তে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। 

আইপিএল-এর চেয়ারম্যান ব্রিজেশ পটেল মঙ্গলবারই জানিয়ে দিয়েছিলেন, ফেব্রুয়ারির ১২ এবং ১৩ তারিখ বেঙ্গালুরুতে আইপিএল-এর নিলাম হবে। এ বার নতুন দুই দলকে আগামী ২২ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে তাদের তিনজন ক্রিকেটারের নাম জানাতে বলা হল। 

এদিকে, গতকালই আইপিএলের (IPL) নিলাম কবে, জানিয়ে দিয়েছিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ পটেল। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানালেন, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের ক্রিকেটার নিলামের আসর। সেই সঙ্গে তিনি এ-ও জানিয়েছেন যে, লখনউ ও আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দুই দলকেই ড্রাফট চূড়ান্ত করে ফেলার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এদিকে, চিনা মোবাইল ফোন সংস্থা ভিভোর বদলে আইপিএল-এর নতুন স্পনসর হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা। আজ আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর থেকেই আইপিএল-এর স্পনসর হচ্ছে টাটা।

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল এ বিষয়ে বলেছেন, ‘টাটা গ্রুপ আইপিএল-এর টাইটেল স্পনসর হচ্ছে।’ ২,২০০ কোটি টাকায় ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার চুক্তি করে ভিভো। কিন্তু ২০২০ সালে গালওয়ানে ভারত-চিনের সেনা সংঘর্ষের পর এক বছরের জন্য আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবে রাখা হয়নি ভিভোকে। যদিও গত আইপিএল-এ ফের টাইটেল স্পনসর হিসেবে দেখা যায় এই চিনা সংস্থাকে। যদিও এবার তারা সরে যাচ্ছে।

আরও পড়ুনঃ কেপটাউন টেস্টে আম্পায়ারের নিষেধাজ্ঞায় ক্ষেপে গেলেন বিরাট, কিন্তু কেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget