এক্সপ্লোর

KKR Exclusive: ৪ ম্যাচে ৪ জয়ের মরিয়া লক্ষ্য, ঐচ্ছিক অনুশীলনেও নিংড়ে দিলেন রাসেল-নারাইনরা

IPL 2023: শিরে সংক্রান্তি যে! হাত পা গুটিয়ে আর বসে থাকলে চলে? তাই শনিবার ঐচ্ছিক অনুশীলনেও হাজির হয়ে গেলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বেঙ্কটেশ আইয়ার, সুয়াশ শর্মা, রিঙ্কু সিংহরা।

সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরফে বলা হয়েছিল, ঐচ্ছিক অনুশীলন। টানা খেলার ধকল থেকে ক্রিকেটারদের রক্ষা করতে কিছুটা শিথিলতা দিয়েছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakanth Pandit)। বলা হয়েছিল, মাত্র আটজন ক্রিকেটার অনুশীলন করবেন।

কিন্তু শিরে সংক্রান্তি যে! হাত পা গুটিয়ে আর বসে থাকলে চলে? তাই শনিবার ঐচ্ছিক অনুশীলনেও হাজির হয়ে গেলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বেঙ্কটেশ আইয়ার, সুয়াশ শর্মা, রিঙ্কু সিংহরা। প্রায় তিন ঘণ্টা কসরত করলেন ইডেন গার্ডেন্সে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও সহকারী কোচ ভরত অরুণ, রায়ান টেন দুশখাতে, ওমকার সালভি, অভিষেক নায়ারদের তত্ত্বাবধানে।

১০ ম্যাচের শেষে কেকেআরের ভাঁড়ারে ৮ পয়েন্ট। পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে শাহরুখ খান-জুহি চাওলার দল। দশ দলের টুর্নামেন্টে যথেষ্ট চাপে নাইটরা। প্লে অফের টিকিট মিলবে কি? এখান থেকে কি প্লে অফে ওঠা সম্ভব নাইটদের? 

খাতায় কলমে এখনও কেকেআরের আশা শেষ হয়ে যায়নি। তবে কাজটা ভীষণই কঠিন। কেকেআরের হাতে রয়েছে আর ৪টি ম্যাচ। সবকটি ম্যাচেই জিততে হবে নাইটদের। তবেই যদি প্লে অফের দরজা খোলে। কোন অঙ্কে এখান থেকেও প্লে অফে যেতে পারে কেকেআর?

আরও পড়ুন: জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

প্লে অফে জায়গা পাওয়ার জন্য ১৬ পয়েন্টকে ম্যাজিক ফিগার ধরা হয়। ১৬ পয়েন্ট পেলে মোটামুটিভাবে প্রথম চার দলের মধ্যে জায়গা করে নেওয়া যায়। আইপিএলের ইতিহাসে অবশ্য ব্যতিক্রমও রয়েছে। দুই দলের পয়েন্ট সমান হলে মহার্ঘ ভূমিকা পালন করবে নেট রান রেট।

কেকেআরকে ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে বাকি ৪ ম্যাচের সবকটি জিততে হবে। তবে কেকেআরের পয়েন্ট দাঁড়াবে ১৬। সেক্ষেত্রে প্লে অফে যাওয়ার সম্ভাবনা থাকবে কেকেআরের। নাইটদের একমাত্র সুবিধা হল, বাকি চার ম্যাচের মধ্যে তিনটি হবে ঘরের মাঠে। গ্যালারির সমর্থনও থাকবে নাইটদের দিকে। ব্যতিক্রমী ছবি দেখা গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস ম্যাচে। যেখানে গ্যালারি ঢেলে সমর্থন করেছিল অ্যাওয়ে টিমকে। কিন্তু সেই দুই ম্যাচে বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির মতো দুই মহাতারকা ছিলেন। পাঞ্জাব কিংস বা রাজস্থান রয়্যালস দলে সেরকম কোনও শো স্টপার নেই। তারকা আছেন। কিন্তু যাঁদের দেখতে টিকিটের জন্য হাহাকার পড়ে যাবে, এমন কেউ নেই। তাই কেকেআরের সমর্থন ভাগ হওয়ার আশঙ্কা নেই।

আর মরণ-বাঁচন পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর রাসেল, বেঙ্কটেশরা। নারাইন ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। ঐচ্ছিক অনুশীলনেও তাই নাছোড় নাইটরা।

আরও পড়ুন: চার দলের দখলে সমান পয়েন্ট, জমে উঠেছে প্লে-অফের দৌড়, পয়েন্ট তালিকায় কে কোথায় রয়েছে?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget