এক্সপ্লোর

IPL Points Table: চার দলের দখলে সমান পয়েন্ট, জমে উঠেছে প্লে-অফের দৌড়, পয়েন্ট তালিকায় কে কোথায় রয়েছে?

IPL 2023: লিগ তালিকায় আপাতত চার দলের দখলে ১০ পয়েন্টে রয়েছে। প্লে-অফের দৌড়ে এখনও দশ দলই রয়েছে।

নয়াদিল্লি: এ মরসুমে ইতিমধ্যেই আইপিএলের (IPL 2023) ৫০টি ম্যাচ আয়োজিত হয়ে গিয়েছে। প্লে-অফের লড়াইও বেশ জমে উঠেছে। গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Titans) এ মরসুমেও দুরন্ত ছন্দে রয়েছে। তারা প্লে-অফে পৌঁছনোর দিকে এক পা বাড়িয়েই রেখেছে। তবে অন্তত খাতায় কলমে এখনও প্লে-অফে পৌঁছনোর দৌড়ে কিন্তু দশটি দলই রয়েছে। আইপিএলের তালিকায় (IPL Points Table) কোন দল শীর্ষে রয়েছে, শহরের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কত নম্বরে রয়েছে?

শীর্ষে গুজরাতই

আপাতত লিগ তালিকায় এক নম্বরে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সই। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন দল ১০ ম্যাচের মধ্যে সাতটিতে জয়। আপাতত ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে তাঁরাই। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ঘরের মাঠে অবশেষে পল্টনদের হারাতে সক্ষম হয়েছে সিএসকে। এই জয়ের ফলেই লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল হলুদ ব্রিগেড। সিএসকের দখলে আপাতত ১৩ পয়েন্ট রয়েছে। তাঁদের নেট রান রেট +০.৪০৯।

চার দলের সমান পয়েন্টে

সিএসকে এগিয়ে আসায় এক ধাপ নীচে নেমে গেল লখনউ সুপার জায়ান্টস। ১০ ম্যাচ খেলে ৫ টি জিতেছে তারা। লখনউয়ের নেট রান রেট +০.৬৩৯। লিগ তালিকার চার নম্বরে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ১০ ম্যাচের শেষে তাদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। রাজস্থানের নেট রান রেটেও (+০.৪৪৮) বেশ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গতকাল দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলেই রাজস্থানকে পিছনে ফেলে প্রথম চারে নিজেদের জায়গা করে ফেলত। তবে তাঁরা পরাজিত হয়। তাই পাঁচ নম্বরেই রয়েছে তাঁরা। আরসিবির মতো মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসও ১০ ম্যাচে পাঁচটি জয় ও পাঁচটি হারের ফলে ১০ পয়েন্ট রয়েছে। 

তবে আরসিবির নেট রান রেট (-০.২০৯), মুম্বই (-০.৪৫৪) ও পাঞ্জাবের (-০.৪৭২) থেকে বেশি হওয়ায় বিরাট কোহলিরা পাঁচে রয়েছে। মুম্বই এবং পাঞ্জাব তাঁদের নেট রান রেটে ভর করে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে। ১০ ম্যাচে চারটি জয় ও ছয়টি হারের ফলে আট নম্বরে কেকেআর। কেকেআরের নেট রান রেট -০.১০৩। দিল্লি কেকেআরের পরে নয় নম্বরে থাকলেও, তাঁদের পয়েন্ট সংখ্যা কিন্তু সমান।

মরসুমের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই পরাজিত হয়েছিল দিল্লি। কিন্তু তাঁদের শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় পেয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। গতকাল আরসিবিকে চারিয়ে ওয়ার্নাররা দশ থেকে নয়ে উঠে এল। তাঁদের নেট রান রেট -০.৫২৯। সানরাইজার্স এক ম্যাচ কম খেলে ছয় পয়েন্ট নিয়ে লিগ তালিকায় আপাতত একেবারে শেষে। 

আরও পড়ুন: জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

সেরা শিরোনাম

IND vs SL: দিল্লি থেকে কি সরে যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডে ম্য়াচ? কারণ জানেন?
দিল্লি থেকে কি সরে যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডে ম্য়াচ? কারণ জানেন?
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
IND vs NZ: চোট সমস্যা মিটছেই না, ভারতের বিরুদ্ধে সিরিজ় থেকে ছিটকে গেলেন আরও এক কিউয়ি তারকা
চোট সমস্যা মিটছেই না, ভারতের বিরুদ্ধে সিরিজ় থেকে ছিটকে গেলেন আরও এক কিউয়ি তারকা
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget