এক্সপ্লোর

IPL 2023: দলে উপস্থিত 'লাকি চার্ম', অবশেষে খরা কাটিয়ে কি তৃতীয় খেতাব জিততে পারবে কেকেআর?

Kolkata Knight Riders: ২০১৪ সালের পর একবার আইপিএলের ফাইনালে পৌঁছলেও, আর খেতাব জিততে পারেনি কেকেআর।

কলকাতা: আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ শুরু হতে আর সপ্তাহখানেকও বাকি নেই। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), প্রতিপক্ষ পঞ্জাব কিংস। দুইবার আইপিএল খেতাবজয়ী কেকেআর (KKR) টুর্নামেন্টের তৃতীয় সফলতম দল হলেও, নয় বছর হয়ে গেল আইপিএল ট্রফি কলকাতায় আসেনি। এবার কি কেকেআর পারবে ট্রফির খরা কাটাতে?

'লাকি চার্ম'

২০১৪ সালের নাইটরা একবার ফাইনালে উঠলেও, সিএসকের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন নাইটদের। তবে অতীতের হতাশা ভুলে নতুন উদ্যমে নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে এ মরসুমে মাঠে নামতে চলেছে কেকেআর। নাইটদের দলেই রয়েছেন 'লাকি চার্ম'ও। কে সেই 'লাকি চার্ম'? তিনি নমিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজা (David Wiese)। ৩৭ বছর বয়সি তারকা ২০২৩ সালে তিন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। প্রতিটিতেই টুর্নামেন্ট শেষে খেতাব হাতে চওড়া হাসিভরা ছবি তোলার সৌভাগ্য হয়েছে উইজার।

বছরের শুরুতে আবু ধাবি টি-১০ লিগে অংশগ্রহণ করেছিলেন উইজা। সেখানে ফাইনালে ১৮ বলে ৪৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে তাঁর দল ডেকান গ্ল্যাডিয়েটার্সকে খেতাব জেতান উইজা। এরপর আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতেও খেতাবজয়ী গাল্ফ জায়ান্টসের সদস্য ছিলেন উইজা। এমনকী সদ্য সমাপ্ত পিএসএলে খেতাবজয়ী লাহোর কালান্দার্স দলেও ছিলেন ৩৭ বছর বয়সি উইজা। পরপর তিন টুর্নামেন্ট জেতার পর আইপিএলে এবার নাইট জার্সিতে তাঁকে খেলতে দেখা যাবে। ২০২৩-এ উইজার এই রেকর্ডই কিন্তু নাইট সমর্থকদের মনে আশা জাগাচ্ছে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই উইজা কলকাতায় এসে কেকেআরের হয়ে অনুশীলনেও নেমে পড়েছেন। শনিবার, ২৫ মার্চ দলের অনুশীলন ম্যাচেও খেলেন তিনি। ছয় বলে ১৮ রানের ছোট্ট একটি ইনিংসে নিজের দক্ষতার টিজার দিয়ে রাখলেন উইজা। তিনি কেকেআর 'লাকি চার্ম' হয়ে উঠতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।

শিবিরে স্বস্তি

শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) চোট। লকি ফার্গুসনকে (Lockie Ferguson) নিয়ে উদ্বেগ। শাকিব আল হাসান, লিটন দাসদের প্রথম ম্যাচের আগে পাওয়া নিয়ে প্রশ্ন। এক ঝাঁক সমস্যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যেন প্রাণ ফেরালেন দুজন। উমেশ যাদব (Umesh Yadav) ও শার্দুল ঠাকুর (Shardul Thakur)।

দুজনই শুক্রবার রাতে কলকাতায় পৌঁছে গিয়েছে। শনিবার মাঠেও হাজির হলেন। তবে বিদর্ভের পেসার উমেশ প্রস্তুতি ম্যাচে খেলেননি। তিনি কিছুক্ষণ মাঠে থেকে বেরিয়েও যান সতীর্থদের বেশ কিছুটা আগে। আইপিএলের আগে তরতাজা রাখতেই উমেশকে এদিনের ম্যাচে খেলাননি কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তবে শার্দুল নেমে পড়লেন মাঠে। তিনি প্রস্তুতি ম্যাচে বলও করলেন। যা দেখে কেকেআর শিবির বেশ চনমনে। একের পর এক চোট আঘাতের খবরের মাঝেই শার্দুলের মাঠে নেমে পড়া নাইটদের কাছে এক ঝলক অক্সিজেনের মতো।

কেকেআরের হয়ে আগেও খেলেছেন শার্দুল। মুম্বইয়ের তারকা গত আইপিএলে অবশ্য খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। গত আইপিএলে দিল্লির হয়ে কার্যকরী বোলিং করেন। ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন মুম্বইয়ের তারকা। এবার ১০ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে শার্দুলকে দলে ফিরিয়েছে কেকেআর। কলকাতায় কেকেআরের প্রস্তুতি শিবির শুরু হয়ে গেলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে ছিলেন বলে শুরুর দিকে থাকতে পারেননি শার্দুল। তবে শুক্রবারই তিনি কলকাতায় পৌঁছে যান। নেমে পড়েন অনুশীলনেও।

আরও পড়ুন: আরসিবি শিবিরে যোগ দিলেন কোহলি, কিংগকে স্বাগত জানিয়ে পোস্ট ভাইরাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget