এক্সপ্লোর

IPL 2023: ১৪৬ রানেই আটকে গেল দিল্লি, প্লে অফে চলে গেল চেন্নাই সুপার কিংস

IPL 2023, CSK vs DC: দল হিসেবে চলতি আইপিএলে প্লে অফে চলে গেল চেন্নাই সুপার কিংস। ২২৪ রান তাড়া করতে নেমে ১৪৬/৯ রানেই আটকে গেল ডেভিড ওয়ার্নারের দল। 

নয়াদিল্লি: প্লে অফে জায়গা পাকা করতে এই ম্যাচ জিততেই হত চেন্নাই সুপার কিংসকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৭ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে দ্বিতীয় দল হিসেবে চলতি আইপিএলে প্লে অফে চলে গেল চেন্নাই সুপার কিংস। ২২৪ রান তাড়া করতে নেমে ১৪৬/৯ রানেই আটকে গেল ডেভিড ওয়ার্নারের দল। ৮৬ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হলেন ডেভিড ওয়ার্নার। আরও একটা হার দিয়ে এবারের আইপিএলে নিজেদের অভিযান শেষ করল দিল্লি ক্যাপিটালস।

রান তাড়া করতে নেমে প্রথম থেকেই চালিয়ে খেলতে হল দিল্লির ওপেনারদের। কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন পৃথ্বী শ। মাত্র ৫ রান করেই ফিরে যান তিনি। ফিলিপ সল্ট ৩ রান করে ফেরেন। রিলি রসউ খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। যশ ধূলও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১৩ রান করে আউট হন তিনি। ১৫ রান করেন অক্ষর পটেল। কেউই ওয়ার্নারকে যথাযথ সঙ্গ দিতে পারেননি। দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন যদিও ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেন। তিনি ৭টি বাউন্ডারি ও ৫টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৮৬ রান করেন। ওয়ার্নার ফিরতেই দিল্লির জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। 

এর আগে, ডেভন কনওয়ে (Devon Conway) এবং রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) দুরন্ত ওপেনিং পার্টনারশিপে ভর করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২২৩/৩ রান তুলল সিএসকে। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) । সিএসকের হয়ে গোটা মরসুমের সিংহভাগ ম্যাচেই রুতুরাজ ও কনওয়ে শুরুটা ভালই করেছেন। এই ম্যাচে তো দুইজনেই প্রথম থেকে আগ্রাসী ছন্দে ব্যাট করে দিল্লির বোলারদের চাপে ফেলেন। পাওয়ার প্লে-র ছয় ওভারে ৫২ রান তুলে ফেলে সিএসকে। মাত্র ৩৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রুতু। কনওয়ের হাফসেঞ্চুরি আসে ৩৩ বলে।

স্পিন হোক বা ফাস্ট বোলিং, কোটলার পিচে দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই সিএসকে ওপেনারদের দুরন্ত ছন্দে দেখায়। রুতুরাজ হু হু করে শতরানের দিকে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু বাধ সাধেন চেতন সাকারিয়া। দিল্লির বাঁ-হাচতি বোলারের বিরুদ্ধে বড় শট খেলতে গিয়েই আউট হন রুতু। রানের গতি ধরের লক্ষ্যে তিন নম্বরে ছন্দে থাকা পাওয়ার হিটার শিবম দুবেকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় সিএসকে ম্যানেজমেন্ট। তিনি হতাশ করেননি। মাত্র নয় বলে ২২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি।

খলিল আমেদের বলে শিবম দুবে আউট হওয়ার পর শেষ ১০ বলে ব্যাট হাতে উপস্থিত দর্শকদের প্রত্যাশামতোই মাঠে নামেন ধোনি। এ মরসুমে এর আগেও শেষের দিকে ব্যাটে নেমে ধোনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। বড় শট হাঁকিয়েছেন। কিন্তু এদিন এমন কিছুই হল না। চার বলে মাত্র পাঁচ রান করেন তিনি। বরং জাডেজা সাত বলে ২০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন।

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget