এক্সপ্লোর

CSK vs MI Live: মুম্বই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারাল ধোনির চেন্নাই

IPL 2023: চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের দুই সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (MI vs CSK)।

Key Events
IPL 2023 CSK vs MI Live: Chennai Super Kings vs Mumbai Indians read full commentary squad and live updates CSK vs MI Live: মুম্বই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারাল ধোনির চেন্নাই
আজ চেন্নাই-মুম্বই দ্বৈরথ। - iplt20

Background

চেন্নাই: আজ আইপিএলের (IPL 2023) 'এল ক্লাসিকো'। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের দুই সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (MI vs CSK)। নিজেদের গত দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছেন রোহিতের নেতৃত্বাধীন পল্টনরা। অপরদিকে, পরপর দুইটি হার ও একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ফর্ম কিন্তু সিএসকের সঙ্গে নেই। তবে এই দুই দল মাঠে নামলে কখনই মনোরঞ্জনের অভাব হয় না। মুম্বই এই ম্যাচ জিতলেই এক ধাক্কায় ছয় নম্বর থেকে লিগ তালিকায় দুইয়ে উঠে যাবে। অপরদিকে, সিএসকের সামনেও এই ম্যাচ জিতে লিগ তালিকায় দুই নম্বরে উঠে আসার হাতছানি রয়েছে। তাই এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। 

দুই দলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। পল্টনরা হলুদ ব্রিগেডের বিরুদ্ধে ২০টি ম্যাচ জিতেছে, সিএসকে জিতেছে ১৫টি ম্যাচ। চিপকের স্টেডিয়ামেও কিন্তু সিএসকের বিরুদ্ধে এগিয়ে মুম্বই। ২০০৮ ও ২০১০ সালে সিএসকে পল্টনদের চিপকে হারিয়েছিল। তবে তারপর নাগাড়ে পাঁচটি ম্যাচ জিতেছে মুম্বই।

পরিবেশ

সমর্থকদের জন্য দুঃসংবাদ। এই ম্যাচে দফায় দফায় বরুণদেব বিঘ্ন ঘটাতে পারেন। ম্যাচের শুরুরদিকে ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, খেলা যত এগবে ততই বাড়বে বৃষ্টির সম্ভাবনা। ম্যাচের শেষের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। ম্যাচের গোটা সময়ই আকাশ কিন্তু মেঘলা থাকবে। তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে মনে করা হচ্ছে। 

নজরে পাথিরানা

দীর্ঘদিন মুম্বইয়ের জার্সিতে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন লাসিথ মালিঙ্গা। চেন্নাই সুপার কিংসের হয়ে এ মরসুমে বল হাতে সকলেরই নজর কাড়ছেন মাথিশা পাথিরানা, যার বোলিং অ্যাকশন আবার অবিকল মালিঙ্গার মতো। সেই কারণেই তাঁকে 'বেবি মালিঙ্গা' বলেও ডাকা হয়। টুর্নামেন্টেই ইতিমধ্যেই ছয় ম্য়াচে সাতটি উইকেট নিয়ে ফেলেছেন পাথিরানা। তবে কোনও একজন ক্রিকেটারকে অত্যাধিক প্রাধান্য দিতে নারাজ মুম্বই তারকা ঈশান কিষাণ। 

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আজকের দিনে তো প্রচুর প্রযুক্তি রয়েছে। ওর বোলিংয়েরও অনেক ভিডিও রয়েছে। আমরা নিশ্চিতভাবেই ওর বোলিংয়ের ভিডিও দেখব। ও নতুন বলে কী পরিকল্পনায় বোলিং করছে, সেটা বোঝার চেষ্টা করব। তবে দিনের শেষে আমরা তো আর একজনের ওপর অতিরিক্ত ফোকাস করতে পারি না। ও বল ভাল করলে সম্মান জানাতেই হবে। কিন্তু ইতিবাচক মনোভাব নিয়ে আমাদের ব্যাটটা করতে হবে, যাতে ওর খারাপ বলগুলিকে আমরা কাজে লাগাতে পারি।'

19:03 PM (IST)  •  06 May 2023

IPL Live: মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল চেন্নাই

৪২ বলে ৪৪ রান করে ফিরলেন ডেভন কনওয়ে। ১৭.৪ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল চেন্নাই।

18:44 PM (IST)  •  06 May 2023

CSK vs MI Live: ১৫ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১২৩/৩

জয়ের মুখে চেন্নাই। ১৫ ওভারের শেষে স্কোর ১২৩/৩। ৩৭ বলে ৪০ রান করে অপরাজিত ডেভন কনওয়ে।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
অর্ধশতরান দেবদত্ত, গিলের, বড় রানের লক্ষ্যে কলম্বো টেস্টে এগোচ্ছে টিম ইন্ডিয়া
Australia vs Bangladesh: বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
বিধ্বংসী স্টার্কের ১০ উইকেট, বাংলাদেশকে বোতলবন্দি করে ইনিংস ও ৫১ রানে জয় অস্ট্রেলিয়ার
Duleep Trophy: দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
দলীপ ট্রফির জন্য জাতীয় দলের 'রিজার্ভ' প্লেয়ারদেরও ছাড়তে রাজি নন গম্ভীর, গিল
Yashasvi Jaiswal: আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী
আউট করেই টিটকিরি শ্রীলঙ্কার ক্রিকেটারের, মেজাজ হারিয়ে গুঁতো মেরে বিতর্কে যশস্বী

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget