এক্সপ্লোর

IPL 2023: চোটের কারণে খেলতে পারছেন না তো কী, লখনউয়ের বিরুদ্ধে দিল্লির ডাগআউটে উপস্থিত পন্থ

Delhi Capitals: পন্থহীন দিল্লি ক্যাপিটালস, নিজেদের প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫০ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়।

লখনউ: গাড়ি দুর্ঘটনার জেরে গুরুতরভাবে জখম হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএলে (I[PL 2023) খেলতে পারছেন না তিনি। তবে মাঠে ব্যাট-প্যাড হাতে নামতে না পারলেও, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ডাগ আউটে উপস্থিত পন্থ। গোটা ম্যাচেই তিনি ডাগ আউটেই ছিলেন।

দিল্লি ডাগআউটে পন্থ

টুর্নামেন্ট শুরুর আগেই দিল্লির কোচ রিকি পন্টিং জানিয়ে দিয়েছিলেন যে পন্থ খেলুন বা না খেলুন, তিনি দিল্লি দলের অবিচ্ছেদ্য অঙ্গ। দিল্লি দল নিজেদের কার্যকলাপের মাধ্যমে তা প্রমাণও করে দিল। দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটের ওপরে গোটা ম্যাচ জুড়েই পন্থের জার্সি রাখা হল। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ডাগ আউটে রাখা পন্থের জার্সির ছবি ভাইরালও হয়। নেটিজেনরা দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের এই উদ্যোগের প্রশংসাই করেছেন।

 

পন্থ নিজেও দিল্লি দলের সঙ্গে যুক্ত থাকত ভীষণভাবে আগ্রহী। তিনি জানিয়েছিলেন সময়, সুযোগ পেলে ক্যাপিটালসের ঘরের মাঠে ম্যাচগুলি দেখতে অবশ্যই হাজির হবেন তিনি। ক্যাপিটালসের এক পোস্টের জবাব দিয়ে নিজেকে দলের ১৩তম ব্যক্তি হিসাবেও দাবি করেন তারকা ক্রিকেটার। তিনি লেখেন, 'ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়মের কারণে এ মরসুমে আমি দিল্লির ১৩ নম্বর ক্রিকেটার। এই নিয়মটা না থাকলে আমি নিঃসন্দেহে দলের ১২ নম্বর ক্রিকেটার হতাম।'

ম্যাচের বিবরণ

ইংরেজ পেসারকে এর আগে একবারই আইপিএলে (IPL) দেখা গিয়েছিল। ২০১৮ সালে। চেন্নাই সুপার কিংসের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেছিলেন। আইপিএলের জগতে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন মার্ক উড (Mark Wood)। ইংরেজ পেসারের দাপটে তছনছ হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ইনিংস। লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ঘরের মাঠে জয় দিয়ে অভিযান শুরু করল। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ৫ উইকেট নিলেন উড। যার মধ্যে এক ওভারে পরপর দু'বলে পৃথ্বী শ ও মিচেল মার্শের উইকেট তুলে নিয়ে দিল্লির ব্যাটিংয়ের মাথায় আঘাত করলেন। এক ওভার পরে সরফরাজ খানকেও ফেরালেন। সেই আঘাতের এমনই অভিঘাত যে, দুমড়ে মুচড়ে গেল দিল্লি। যে দলের সঙ্গে কি না সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের মতো দুই কিংবদন্তি যুক্ত রয়েছেন।

দিল্লি ইনিংসের শেষ ওভারে নিজের কোটার চতুর্থ তথা শেষ ওভার বল করতে এসে আরও দুটি উইকেট তুলে নিলেন মার্ক উড। চলতি আইপিএলে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেন কোনও বোলার। লখনউয়ের ১৯৩/৬ তাড়া করতে নেমে ১৪৩/৯ স্কোরে আটকে গেল দিল্লি। ৫০ রানে প্রথম ম্যাচে হেরে গেলেন ডেভিড ওয়ার্নাররা। দিল্লির ব্যাটারদের মধ্যে একমাত্র ওয়ার্নারই লড়াই করেছিলেন। ৪৮ বলে ৫৬ রান করে তিনি আবেশ খানের শিকার। ২০ বলে ৩০ রান করেন রিলি রুসো। দিল্লির ক্রিকেটারদের আর কেউই বলার মতো কিছু করেননি।

ম্যাচের দ্বিতীয়ার্ধ মার্ক উডের হলে, প্রথমার্ধ ছিল কাইল মেয়ার্সের। ৩৮ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন কাইল মেয়ার্স (Kyle Mayers)। তাঁর ব্যাটের দাপটে ছারখার হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বোলিং। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে লখনউ ১৯৩ রান তুলেছিল।

আরও পড়ুন: রবিবারের সন্ধেয় মেগা ডুয়েল, ২২ গজে বিরাট-রোহিত হাড্ডাহাড্ডি লড়াই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget