এক্সপ্লোর

IPL: রবিবারের সন্ধেয় মেগা ডুয়েল, ২২ গজে বিরাট-রোহিত হাড্ডাহাড্ডি লড়াই

RCB vs MI: অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ৫ বারের আইপিএল চ্য়াম্পিয়ন। কিন্তু গত মরসুমটা দ্রুত ভুলতে চাইবে মুম্বই ইন্ডিয়ান্স।

বেঙ্গালুরু: আইপিএলে (IPL) বরাবরের সবচেয়ে তারকাখচিত দল। যে দলের ব্যাটিং অর্ডারে নাকি পরপর নামতেন ক্রিস গেল, এ বি ডিভিলিয়ার্স ও বিরাট কোহলি (Virat Kohli)। অথচ সেই দলের ট্রফির ভাঁড়ার শূন্য? অবিশ্বাস্য শোনালেও, এটাই সত্যি। গত ১৫ বছরের আইপিএলে কোনওদিন চ্যাম্পিয়ন হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। তিনবার ফাইনালে উঠেও হারতে হয়েছে। বিশাল ফ্যান বেস। নক্ষত্রখচিত দল। কখনও দীপিকা পাড়ুকোন, তো কখনও ক্যাটরিনা কাইফের মতো তারকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অথচ ট্রফির দেখা নেই। এবার কি অপেক্ষার প্রহর গোনা শেষ হবে?

অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ৫ বারের আইপিএল চ্য়াম্পিয়ন। কিন্তু গত মরসুমটা দ্রুত ভুলতে চাইবে মুম্বই ইন্ডিয়ান্স। টানা ৮ ম্য়াচে হেরে গত বছর এক লজ্জার রেকর্ড গড়েছিল এই ফ্র্য়াঞ্চাইজি। তারকা খচিত দল হওয়া সত্ত্বেও টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার পয়েন্ট টেবিলে একদম তলানিতে থেকে শেষ করেছিল রোহিত বাহিনী।

শেষ ১০ ম্যাচে মুখোমুখি হয়ে ২ দলই পাঁচটি করে ম্যাচ জিতেছে। আরসিবি-র সবচেয়ে বড় শক্তি দলের টপ অর্ডার ব্যাটিং। ওপেন করতে পারেন বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ ডুপ্লেসি। টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির স্ট্রাইক রেট প্রায় ১৪০। রয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি। সঙ্গে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিক। টি-টোয়েন্টি ক্রিকেটে দুজনে ব্যাট হাতে কী করতে পারেন, খুব ভাল মতো জানেন প্রতিপক্ষ বোলাররা। বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন ম্যাক্সওয়েল। বোলিংয়ের সেরা দুই অস্ত্র মহম্মদ সিরাজ ও হর্ষল পটেল। সিরাজ বল হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ছন্দে রয়েছেন। সেই ফর্ম বজায় রাখতে পারলে প্রতিপক্ষ ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলবেন সিরাজ। সঙ্গে অলরাউন্ডার হিসাবে গত আইপিএলে নজর কাড়া বাংলার শাহবাজ আমেদও দলকে ভরসা দিতে পারেন।

অন্যদিকে ওপেনিং  পার্টনারশিপই সবচেয়ে বড় শক্তি মুম্বইয়ের। রোহিত শর্মা ও ঈশান কিষাণ জুটি এবার মুম্বইয়ের হয়ে ওপেন করবেন। আন্তর্জাতিক পর্যায়ে রীতিমতো পোড়খাওয়া রোহিত। একবার ক্রিজে সেট হয়ে গেলে প্রতিপক্ষ যে কোনও বোলিং ব্রিগেডের সামনে ত্রাস হয়ে উঠতে পারেন হিটম্যান। সঙ্গী ঈশান কিষাণ ইতিমধ্যেই আন্তর্জাতিক ওয়ান ডে-তে দ্বিশতরান হাঁকিয়েছেন। 

বোলিং বিভাগে নিশ্চিতভাবেই দলের ট্রাম্পকার্ড হতে চলেছেন জোফ্রা আর্চার। গত বছর চোটের জন্য খেলতে পারেননি। তাঁর অভাব পুরো টুর্নামেন্টে বোঝা গিয়েছিল। কিন্তু এবার বুমরার অনুপস্থিতিতে ব্রিটিশ পেসারের ওপর বাড়তি দায়িত্ব থাকছে। পাওয়ার প্লে হোক বা ডেথ ওভার, আর্চারের বিষাক্ত পেস সমস্যায় ফেলবেই বড় বড় ব্যাটারদের। স্পিন বিভাগে পীযূশ চাওলার অভিজ্ঞতা কাজে দেবে মাঝের ওভারগুলোতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget