এক্সপ্লোর

IPL 2023: সম্পূর্ণ ফিট নন, আইপিএল শুরুর আগেই বিস্ফোরক দাবি ম্যাক্সওয়েলের

Glenn Maxwell: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এক বন্ধুর পার্টিতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন গ্লেন ম্যাক্সওয়েল। অজি তারকার বাঁ-পায়ের ফিবুলা ভেঙে যায়।

বেঙ্গালুরু: গত বছরের শেষের দিকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এক বন্ধুর পার্টিতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। অজি তারকার বাঁ-পায়ের ফিবুলা ভেঙে যায়। সেই চোট থেকে এখনও সম্পূর্ণ ফিট হতে পারেননি বলেই জানালেন ম্যাক্সওয়েল। আধাফিট অবস্থাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর হয়ে আইপিএলের ১৬তম সংস্করণে (IPL 2023) মাঠে নামতে চলেছেন তারকা অলরাউন্ডার।

ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন

ফিবুলা ভেঙে ফেলার পর গ্লেন ম্যাক্সওয়েলকে দীর্ঘদিন মাঠের বাইরেই থাকতে হয়েছিল। অস্ত্রোপ্রচারও করাতে হয় তাঁকে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সদ্যই ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ম্যাক্সওয়েল। আসন্ন আইপিএলেও তাঁকে আরসিবির হয়ে খেলতে দেখা যাবে। আরসিবির বড় ভরসা অজি অলরাউন্ডার। তবে টুর্নামেন্টের শুরুর আগে ম্যাক্সওয়েল নিজেই দাবি করেন তিনি এখনও ১০০ শতাংশ ফিট নন।

আরসিবির সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিওতে ম্যাক্সওয়েল বলেন, 'আমার পা আপাতত ঠিক আছে। তবে ১০০ শতাংশ ফিট হতে এখনও বেশ কয়েক মাস সময় লাগবে। ফিটনেস ১০০ শতাংশ না হলেও, আশা করছি টুর্নামেন্টটা খেলতে অন্তত অসুবিধা হবে না।' প্রসঙ্গত, করোনা আবহ কাটিয়ে এ মরসুমেই আবারও হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে আইপিএলের ম্যাচগুলি আয়োজিত হতে চলেছে।

ঘরের মাঠে ম্যাচ

আবারও চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের অনুরাগীদের সামনেই খেলতে নামবে আরসিবি। সমর্থকদের সামনে ঘরের মাঠে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছেন ম্যাক্সওয়েল। ৩৪ বছর বয়সি ম্যাক্সওয়েল এই বিষয়ে বলেন, 'অবশেষে দুই বছর পর আবারও (ঘরের মাঠে) ফিরছি। ওদের (সমর্থক) সামনে ঘরের মাঠে খেলার জন্য মুখিয়ে রয়েছি।'

গেলদের বিশেষ সম্মান

আরসিবির দুই সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেল (Chris Gayle) ও এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) নাম একেবারে শীর্ষের দিকেই থাকবে। বছরের পর বছর ব্যাট হাতে এই দুই তারকা আরসিবিকে প্রচুর ম্যাচ জিতিয়েছেন। এবার এই দুই তারকাকে বিশেষ সম্মান জানানোরই সিদ্ধান্ত নিল আরসিবি ম্যানেজমেন্ট। এই দুই তারকার জার্সি নম্বরকে চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিল আরসিবি। আরসিবির আর কোনও তারকাকে তাই ভবিষ্য়তে ১৭ (ডিভিলিয়ার্স) বা ৩৩৩ (গেল) নম্বর জার্সিতে দেখা যাবে না।

আরসিবির তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তটি জানানো হয়। আরসিবির তরফে লেখা হয়, 'এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেলকে হল অফ ফেমে জায়গা করে দেওয়ার পর, তাঁদের সম্মান জানাতে জার্সি নম্বর ১৭ ও ৩৩৩ চিরতরে তুলে রাখা হবে।' 

আরও পড়ুন: চেনা ছন্দে স্টোকস, সিএসকে অনুশীলনে নেমেই ছক্কার ঝড় তুললেন অলরাউন্ডার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget