এক্সপ্লোর

IPL 2023: চেনা ছন্দে স্টোকস, সিএসকে অনুশীলনে নেমেই ছক্কার ঝড় তুললেন অলরাউন্ডার

CSK: গত মরসুমে মাত্র চার ম্যাচ জিতে লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস।

চেন্নাই: আইপিএলের (IPL 2023) প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি হতে চলেছে চার বারের আইপিএল খেতাবজয়ী চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। গত মরসুমটা কিন্তু সিএসকের জন্য একেবারেই ভাল কাটেনি। মাত্র চার ম্যাচ জিতে লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল হলুদ ব্রিগেড। নতুন মরসুমে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন দল নতুন উদ্যমে মাঠে নামতে চলেছে।

স্টোকস ঝড়

আসন্ন মরসুমে সিএসকের সাফল্য অনেকটাই দলের তারকা অলরাউন্ডারদের পারফরম্যান্সের ওপর নির্ভরশীল। রবীন্দ্র জাডেজা, মঈন আলি তো ছিলেনই, পাশাপাশি এবার ইংল্যান্ড তারকা বেন স্টোকসকেও (Ben Stokes) ১৬.৫ কোটি টাকার বিরাট মূল্যে দলে নিয়েছে সিএসকে। স্টোকসের চওড়া ব্যাটেই মিডল অর্ডার সমস্যা দূর করার আশায় সিএসকে। গতকালই তিনি ও মঈন আলি চেন্নাইয়ের মাটিতে পা রেখেছেন। দলে যোগদান করার পরেই সন্ধেবেলা অনুশীলনে নেমে পড়লেন ইংল্য়ান্ডের টেস্ট দলের অধিনায়ক।

 

বেন স্টোকস ব্যাট হাতে বরাবরই লম্বা লম্বা ছয় হাঁকানোর জন্য পরিচিত। সিএসকে অনুশীলনেও তাঁকে চেনা ছন্দে দেখা গেল। থ্রো-ডাউন থেকে সিএসকের নেট বোলার, কেউই স্টোকসের দাপট থেকে রেহাই পেলেন না। এখনও পর্যন্ত আইপিএলের ৪৩ ম্যাচে ১৩৪.৫০ গড়ে রান করেছেন স্টোকস। তাঁর ফর্ম কিন্তু সিএসকের বড় ভরসার কারণ হতে পারে। পাশাপাশি বল হাতে স্টোকস কেমন করেন, সেইদিকেও সিএসকে ম্যানেজমেন্ট ও সমর্থকদের নজর থাকবে।

জেমিসনের বদলি

আইপিএলের আগেই কাইল জেমিসনের (Kyle Jemison) ছিটকে যাওয়াটা কিছুটা ধাক্কা দিয়েছিল চেন্নাই সুপার কিংসকে। কিন্তু টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে কিউয়ি অলরাউন্ডারের পরিবর্ত খুঁজে নিল সিএসকে। দক্ষিণ আফ্রিকার বোলার সিসান্দা মাগালাকে (Sisanda Magala) বেছে নিল তিনবারের টুর্নামেন্ট জয়ীরা। 

নিউজিল্য়ান্ডের অলরাউন্ডার কাইল জেমিসনকে ১ কোটি টাকার বিনিময়ে সিএসকে দলে নিয়েছিল। গত মাসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সময়ে পায়ে চোট পেয়েছিলেন। যার জন্য বেশ কয়েক মাস ক্রিকেট থেকে দূরে থাকবেন জেমিসন। যার জন্য এবার মাগালাকে দলে নিল সিএসকে। ৩২ বছরের এই তারকা পেসারকে তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় দলে নিল সিএসকে। 

আরও পড়ুন: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রশ্মিকা-তামান্না?

সেরা শিরোনাম

NZ vs IND: সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ক্রাইস্টচার্চে বিশ্বরেকর্ড যশস্বী জয়সওয়ালের
Messi-Ronaldo: একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
একই দলে খেলবেন মেসি, রোনাল্ডো? সামনের মাসেই হতে পারে সমর্থকদের স্বপ্নপূরণ
Rohit Sharma: দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
দলের গৌরবময় অধ্য়ায় ফেরাতে ফের একবার দায়িত্বে তিনিই, পুনরায় MI অধিনায়ক হয়ে রোহিত বললেন...
Mumbai Indians: অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?
অধিনায়কত্ব না পাওয়ায় অভিমান! মুম্বই ইন্ডিয়ান্সের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফেরান যশপ্রীত বুমরা?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget