এক্সপ্লোর

IPL 2023: আরসিবির জয়, ফের বিরাট-গম্ভীর ঝামেলা, আইপিএলের সেরা পাঁচ খবরের এক ঝলক

IPL 2023, Top 5 News: একনজরে আইপিএলের সেরা পাঁচ খবর দেখে নেওয়া যাক -

লখনউ: লো-স্কোরিং ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হার লখনউয়ের। লখনউয়ের দেখানো পথেই ব্যাঙ্গালোরের লখনউ-বধ। একনা স্টেডিয়ামের মন্থর-নিচু ঘূর্ণি মঞ্চে লখনউ সুপার জায়ান্টসকে ১৮ রানের হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অত্যন্ত লো স্কোরিং ম্যাচে ১২৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১০৮ রানে অলআউট হয়ে গেল লখনউ ফ্র্যাঞ্চাইজি। ফিল্ডিং করার সময় পায়ে চোট পেয়ে উঠে যেতে বাধ্য হওয়ার পর পায়ে তীব্র ব্যথা নিয়েও শেষপর্বে দলের জন্য নেমেছিলেন অধিনায়ক কেএল রাহুল। যদিও দলকে অলআউট হওয়া থেকে আটকাতে পারেননি তিনি।

ফুচকা বিক্রেতা থেকে ২২ গজে দাপট

আজাদ ময়দানে (Azad Maidan) মাঠকর্মীদের সঙ্গে তাঁবুতে রাতের পর রাত কাটানো থেকে আলো ঝলমলে ওয়াংখড়েতে (Wankhede Stadium) ব্যাটিং তাণ্ডব। ক্রিকেটার হিসেবে নাম করার স্বপ্ন দু'চোখে নিয়ে উত্তরপ্রদেশে নিজের গ্রাম ভাদোহি থেকে মুম্বইতে পাড়ি দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কিন্তু স্বপ্নের পথে বাধা হয়েছিল অর্থাভাব। থাকার জায়গার অভাবে রাতের পর রাত থেকেছেন আজাদ ময়দানে মাঠকর্মীদের সঙ্গে তাঁদের থাকার জন্য বানানো অস্থায়ী তাঁবুতে। খাওয়া-দাওয়া সহ মাসের খরচ চালানোর জন্য দীর্ঘদিন বেচতে হয়েছে ফুচকা তথা পানিপুরি।

অর্থের প্রয়োজনে রাতে ফুচকা বেচতেন যশস্বী জয়সওয়াল। একদিন তাঁর দোকানে খেতে এসেছিলেন সকালে যাঁদের সঙ্গে অনুশীলন সেরে এসেছিলেন, সেই সহ ক্রিকেটাররা। তাঁদের দেখে লজ্জা, অসম্মানে ছুটে পালিয়ে গিয়েছিলেন দোকান ছেড়ে। ভেবেছিলেন, আর নয়। ক্রিকেটার হওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে ফিরে যাওয়ার ভাবনাও এসেছিল। কিন্তু শেষমেশ অবশ্য হাল ছাড়েননি। আর কঠিন লড়াইয়ের সঙ্গে দাঁতে দাঁত চাপা লড়াইয়ের পর আপাতত নেটপাড়ায় আলোচনায় তিনি।

চোট রাহুলের

আহত কেএল রাহুল (KL Rahul Injury)। চোট ঠিক কতটা গুরুতর সেটা এখনও জানা না গেলেও খালি চোখে দেখে যা গুরুতর বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। বাউন্ডারির দিকে ছুটে যাওয়া বল তাড়া করতে গিয়ে উরুতে হাত দিয়ে পড়ে যান লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক। তিনি যে ব্যথায় কাতরাচ্ছেন, সেটাও বোঝা যায় রাহুলের চোখে-মুখে। এই চোট টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে চিন্তা বাড়াবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

উইলির বদলি কেদার

সোমবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ষোড়শ আইপিএলের বাকি অংশে ডেভিড উইলির পরিবর্ত হিসাবে কেদার যাদবকে (Kedar Jadhav) দলে নিয়েছে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের দল। এই মরসুমে আরসিবির হয়ে ৪টি ম্যাচ খেলেছেন ইংরেজ অলরাউন্ডার ডেভিড উইলি। তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। ২০১০ সালে আইপিএলে অভিষেক হয়েছিল কেদার যাদবের। এখনও পর্যন্ত ৯৩টি আইপিএল ম্যাচ খেলেছেন মহারাষ্ট্রের ক্রিকেটার। করেছেন ১১৯৬ রান। এর আগেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন কেদার। আরসিবি জার্সিতে ১৭ ম্যাচ খেলেছিলেন তিনি। এক কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে আরসিবি। 

 

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget