এক্সপ্লোর

Kane Williamson injury : ছয় বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট উইলিয়ামসনের, কতটা গুরুতর চোট ?

GT vs CSK : গুজরাত শিবিরেরে কোচ গ্যারি কার্স্টেন জানিয়েছেন, 'আঘাতের ধরণ খুব একটা ভাল ঠেকছে না। স্ক্যানের রিপোর্ট এলেই বোঝা যাবে, চোট কতটা গুরুতর।' 

আমদাবাদ : আইপিএলের (IPL) অভিযান শুরু দিনই ধাক্কা গুজরাত শিবিরে। ফিল্ডিং করার সময় হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন কেন উইলিয়ামসন (Kane Williamson Injury)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ফিল্ডিং করার সময় একটি ছক্কা বাঁচাতে গিয়েছিলেন কিউয়ি ক্রিকেটার। প্রথমে বলটা ধরে নিলেও শরীর বাউন্ডারি লাইনের বাইরে যাচ্ছে বুঝে তা ভিতরে ছুড়ে দিয়ে নিচে নামার সময় ডান পায়ে আঘাত পেয়েছেন উইলিয়ামসন। শূন্য থেকে নিচে পড়ে ডান পায়ের হাঁটু ধরেই কার্যত শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। যারপর আর ফিল্ডিং করা তো দূরে থাক, ফিডিওদের প্রাথমিক সুশ্রুষার পর তাঁদের কাঁধে ভর করেই খুঁড়িয়ে যেতে দেখা গিয়েছে গুজরাতের এই টপ অর্ডারের ব্যাটারকে। 

কেন উইলিয়ামসনের পায়ের চোট ঠিক কতটা গুরুতর, সেই নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে। স্ক্যান ও বাকি মেডিক্যাল রিপোর্ট সামনে এলেই বোঝা যাবে ঠিক কতটা বড় ধাক্কা আইপিএল অভিযান শুরুর দিনই খেল গতবারের চ্যাম্পিয়নরা। গুজরাত শিবিরেরে কোচ গ্যারি কার্স্টেন জানিয়েছেন, 'আঘাতের ধরণ খুব একটা ভাল ঠেকছে না। স্ক্যানের রিপোর্ট এলেই বোঝা যাবে, চোট কতটা গুরুতর।'  এবারের আইপিএলের আগে নিলামে দলের টপ অর্ডারকে শক্তিশালী করতেই কেন উইলিয়ামসনকে দলে নিয়েছে গুজরাত ফ্র্যাঞ্চাইজি। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ছেড়ে দেওয়ার পরে নিলামের মঞ্চে ২ কোটি টাকায় উইলিয়ামসনকে তুলে নিয়েছিল গুজরাত টাইটান্স। ফিল্ডিং করার সময় তাঁকে বেশ চনমনেও লেগেছে। তবে ব্যাট হাতে উইলিয়ামসন কতটা নিজেকে মেলে ধরতে পারেন নজর ছিল সেদিকেই। যদিও আপাতত তা বিশ বাঁও জলে। চেন্নাইয়ের বিরুদ্ধে গুজরাত এই ম্যাচে উইলিয়ামসনের বিকল্প হিসেবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামায় সাই সুদর্শনকে।

আরও পড়ুন- বিধ্বংসী ৯২ রুতুরাজের, গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ধোনির দল তুলল ১৭৮/৭

এদিকে,  আশঙ্কাই সত্যি করে আইপিএল (IPL) থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আমদাবাদের ডানহাতি ফাস্ট বোলারের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ২০২১ সালে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল সন্দীপের। ঘরোয়া ক্রিকেটে ভীষণ অভিজ্ঞ। খেলেছেন দুশোটির বেশি ম্যাচ। যার মধ্যে ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচ। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৩৬২ উইকেট রয়েছে সন্দীপের ঝুলিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget