এক্সপ্লোর

IPL 2023: বাটলারদের বিরুদ্ধে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার লড়াই স্টােইনিসদের, মুখোমুখি দ্বৈরথে কে এগিয়ে?

RR vs LSG: পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ৫ ম্যাচ খেলে ৩টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে লখনউ। অন্যদিকে ৫ ম্যাচ খেলে ৪টি ম্য়াচে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রাজস্থান

জয়পুর: গত বছরই আইপিএলের দুনিয়ায় পদার্পন করেছিল লখনউ সুপারজায়ান্টস ও গুজরাত টাইটান্স। দ্বিতীয় দলটি অভিষেকেই খেতাব জিতলেও লখনউয়ের আগের বারের পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। এবার যদিও আইপিএলে শুরু থেকেই ভাল পারফর্ম করেছে কে এল রাহুলের নেতৃত্বাধীন দলটি। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ৫ ম্যাচ খেলে ৩টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে লখনউ। অন্যদিকে ৫ ম্যাচ খেলে ৪টি ম্য়াচে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে, এক ঝলকে দেখে নেওয়া যাক -

মুখোমুখি মহারণ কে এগিয়ে?

এখনও পর্যন্ত মাত্র ২ বার মুখোমুখি হয়েছে রাজস্থান ও লখনউ। দুবারই জয় ছিনিয়ে নিয়েছে সঞ্জু স্যামসনের দল। লখনউয়ের বিরুদ্ধে সর্বােচ্চ ১৭৮ রান বোর্ডে তুলেছে রাজস্থান। অন্যদিকে লখনউ সর্বোচ্চ ১৬২ রান তুলেছিল এক ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে। 

আইপিএলে আজ ফার্স্ট বয় ও সেকেণ্ড বয়ের লড়াই। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রাজস্থান রয়্য়ালস আজ তাঁদের ঘরের মাঠে নামতে চলেছে দ্বিতীয় স্থানে থাকা লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। লখনউ তার আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। ৩ বল বাকি থাকতে ম্যাচ ২ উইকেটে জিতে গিয়েছিল শিখর ধবনের দল। অন্যদিকে রাজস্থান নিজেদের আগের ম্যাচে ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। 

জয়পুরে এই মুহূর্তে গরম বেশ ভালই। তার মধ্যেই ক্রিকেটের আসর বসেছে। রাজস্থান শিবিরের জন্য খুবই ভাল খবর যে তারা টানা জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে। অন্যদিকে লখনউ ফের জয়ের সরণিতে ফিরতে মরিয়া। রাজস্থানে ব্যাটিং লাইন আপের টপ অর্ডারই তাঁদের প্রধান শক্তি। বাটলার, জয়সওয়াল ও স্যামসন তিনজনই দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে মিডল অর্ডার এখনও পর্যন্ত সেভাবে পরীক্ষিত হয়নি। বিশেষ করে মিডল অর্ডারের রিয়ান পরাগের ফর্ম চিন্তা কিছুটা রাখবে রাজস্থানকে। এখনও পর্যন্ত ২১ বছরের এই তরুণ যথাক্রমে রান করেছেন ৭,২০, ৭, ৫। এই ম্যাচেও পরাগকে খেলানো হয় কি না তা দেখার।

বাটলারের ফর্ম অবশ্য় জয়পুরের মাঠে দুর্দান্ত। এখনও পর্যন্ত সোয়াই মানসিং স্টেডিয়ামে ৫৪.২৫ গড়ে ব্য়াটিং করেছেন। স্ট্রাইক রেট ১৪৩। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৫। 

লখনউ সুপারজায়ান্টস এখনও পর্যন্ত কোনও ম্যাচে খেলায়নি কুইন্টন ডি কককে। কাইল মায়ার্স দুর্দান্ত ফর্মে থাকায় প্রোটিয়া উইকেট কিপার ব্যাটারের একাদশে সুযোগ হয়নি একনও পর্যন্ত। আগের ম্যাচে যুধবীর সিংহ দারুণ অভিষেক করেছেন। এই ম্যাচেও হয়ত তিনি খেলবেন। তবে সোয়াই মানসিং স্টেডিয়ামের স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে অমিত মিশ্রাকে খেলাতে চাইবে লখনউ টিম ম্য়ানেজমেন্ট। এখনও পর্যন্ত ২টো ম্যাচ খেলেছে ২ দল। ২ বারই জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান শিবির।

 

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali T20: চাহার-সুতারদের বিরুদ্ধে কাল মরণ-বাঁচন ম্য়াচ বাংলার, কোন অঙ্কে পরের পর্বে অভিমন্যুরা?
চাহার-সুতারদের বিরুদ্ধে কাল মরণ-বাঁচন ম্য়াচ বাংলার, কোন অঙ্কে পরের পর্বে অভিমন্যুরা?
IPL 2027 Auction: প্রথমবার একসঙ্গে আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছেন বাবা-ছেলে জুটি, দল পাবেন কি নবি পুত্র?
প্রথমবার একসঙ্গে আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছেন বাবা-ছেলে জুটি, দল পাবেন কি নবি পুত্র?
IPL 2027 Auction: তালিকায় সহবাগ পুত্র আর্যবীর, এবারের নিলামে চমক হতে চলেছে যে নতুন মুখগুলো
তালিকায় সহবাগ পুত্র আর্যবীর, এবারের নিলামে চমক হতে চলেছে যে নতুন মুখগুলো
ICC Ranking: টেস্টে বোলারদের তালিতায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে বুমরা, প্রথম দশে জায়গা ধরে রাখলেন পন্থ, গিলরা
টেস্টে বোলারদের তালিতায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে বুমরা, প্রথম দশে জায়গা ধরে রাখলেন পন্থ, গিলরা

ভিডিও

Arjun Singh:
NCPI in West Bengal | তৃণমূলের হাতে থাকা আরও এক পঞ্চায়েত সমিতির দখল নিল NCPI
CM Suvendu Adhikari |
Supreme Court | “এটা তো গণতন্ত্রেরপক্ষে শুভ নয়...”, কেন বললেন Bikash Ranjan Bhattacharya?
Birbhum Tulu Mondal | ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন টুলু মণ্ডল, প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget