এক্সপ্লোর

MI in IPL: আইপিএল থেকে ছিটকে গেলেন ঝাই, পরিবর্ত হিসাবে তাঁর স্বদেশীয় বোলারকেই নিল মুম্বই ইন্ডিয়ান্স

Riley Meredith: গত মরসুমেও মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন ঝাই রিচার্ডসনের বদলি হিসাবে সুযোগ পাওয়া আরেক তারকা অজি বোলার।

কলকাতা: পেশির চোটের কারণে আইপিএলের ১৬তম (IPL 2023) সংস্করণ থেকে ছিটকেই গিয়েছেন অজি তারকা ঝাই রিচার্ডসন (Jhye Richardson)। তাঁর বদলি আরেক অজি তারকা বোলারকেই বেছে নিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রিচার্ডসনের বদলে মুম্বই দলে সুযোগ পেলেন রাইলি মেরিডিথ (Riley Meredith)। আজই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বদলি হিসাবে মেরিডিথের নাম সরকারিভাবে ঘোষণা করা হল। 

অজির বদলে অজি

রাইলি মেরিডিথ পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আটটি উইকেট নিয়েছেন। এর মধ্যে একটি ম্যাচে তিনি তিন উইকেট নিয়েছেন। গত মরসুমেও মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন ঝাই রিচার্ডসনের বদলি হিসাবে সুযোগ পাওয়া আরেক তারকা অজি বোলার। ২০২১ মরসুমে পঞ্জাব কিংসের হয়েও আইপিএলের মঞ্চ মাতিয়েছেন মেরিডিথ। তবে এ বারের আইপিএল নিলামে তিনি অবিক্রিত ছিলেন। তবে ঝাইয়ের চোটের কারণেই মেরিডিথের ভাগ্য খুলল। তাঁকে দেড় কোটি টাকার মূল্যে দলে নিল মুম্বই।

উইলিয়ামসনের বদলি শনাকা

ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়েই বিপত্তি হয়েছিল। হাঁটুতে চোট পেয়ে গোটা টুর্নামেন্টে থেকে ছিটকে গিয়েছেন কেন উইলিয়ামসন। এবার গুজরাত টাইটান্স কেনের বিকল্প বেছে নিল চলতি মরসুমের জন্য। শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার দাসুন শনাকা এই মরসুমের জন্য দলে নিল গুজরাত। এর আগে আইপিএলে কখনও খেলেননি শনাকা। কিন্তু দেশের জার্সিতে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন শনাকা। এবারের নিলামে নিজের বেস প্রাইস লঙ্কা অলরাউন্ডার রেখেছিলেন ৫০ লক্ষ টাকা। সেই বেস প্রাইসেই এবার শনাকাকে দলে নিল গুজরাত। 

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে আমদাবাদে খেলতে নেমেছিল গুজরাত টাইটান্স। সেই ম্যাচেই বাউন্ডারি লাইনের ধারে একটি ক্যাচ ধরতে গিয়ে বেকায়দায় পড়ে চোট পেয়ে বসেন উইলিয়ামসন। কিউয়ি অধিনায়কের বদলি হিসেবেই এবার লঙ্কা অধিনায়ককে দলে নিল গুজরাত শিবির। সূত্রের খবর, দৌড়ে ছিলেন স্টিভ স্মিথও। কিন্তু শেষ পর্যন্ত শনাকাকেই বেছে নেয় হার্দিকের দল। টি-টোয়েন্টি ফর্ম্যাটে বেশ অভিজ্ঞ নাম দাসুন শনাকা। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১৮৭ স্ট্রাইক রেটে ১২৪ রান করেছিলেন তিনি। ওয়ান ডে সিরিজে একটি শতরানও হাঁকিয়েছিলেন। 

কেকেআরে রয়

এদিকে আইপিএলের মাঝপথেই ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়কে দলে নিল কেকেআর। শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায় মূলত তাঁর বদলি হিসেবেই রয়কে দলে নিল নাইটরা। সূত্রের খবর, আগামীকালের ম্যাচে তিনি ইডেনে উপস্থিত থাকবেন না। আমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন রয়।

আরও পড়ুন: আরসিবির বিরুদ্ধে ম্যাচেই মাইলফলক গড়তে চলেছেন রাসেল, নারাইন উভয়েই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget