এক্সপ্লোর

MI vs CSK Match Preview: রেকর্ড মুম্বইয়ের পক্ষে, সিএসকে-র চমক হতে পারেন মাগালা, ওয়াংখেড়েতে ফের ধোনি ধমাকা?

IPL 2023, MI vs CSK: ম্যাচে সকলের নজর থাকবে একজনের দিকে। তিনি কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএলে যিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

মুম্বই: আইপিএলে (IPL 2023) শনিবার ধুন্ধুমার লড়াই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (MI vs CSK)। যে ম্যাচে সকলের নজর থাকবে একজনের দিকে। তিনি কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। আইপিএলে যিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

বয়স ৪১ পেরিয়ে গিয়েছে। কিন্তু ধোনির ধার যে কমেনি, আইপিএলে প্রত্যেক ম্যাচে বুঝিয়ে দিচ্ছেন। ধোনির বিরুদ্ধে কৌশল সাজাতে মুম্বই শিবির শরণাপন্ন আর এক কিংবদন্তির। সচিন তেন্ডুলকর। মুম্বইয়ের প্র্যাক্টিসে হাজির হলেন মাস্টার ব্লাস্টার। মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শুক্রবার দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তেন্ডুলকরকে। রণকৌশল তৈরির সময় সচিনের পরামর্শ যে বিশেষ গুরুত্ব পাবে, বলাই বাহুল্য।

২০১১ সালে ধোনির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন সচিন। কাছ থেকে দেখেছেন, কীভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সে রয়েছেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরও। তাঁকে সিএসকে-র বিরুদ্ধে খেলানো হয় কি না, তা দেখতেও মুখিয়ে রয়েছেন সকলে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড মুম্বইয়ের। এই মাঠে সিএসকে-র বিরুদ্ধে ১০ ম্যাচের মধ্যে সাতটি জিতেছে মুম্বই। তবে সূর্যকুমার যাদবের ছন্দের অভাব চিন্তায় রাখবে মুম্বই শিবিরকে। তারা চাইবে, ফের যেন সূর্যোদয় হয় আইপিএলে। চেন্নাই শিবির চাইবে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠে আসতে।

টুর্নামেন্টে ধোনিদের শুরুটা ভাল হয়নি। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেনি চেন্নাই। প্রথম ম্যাচে পরাজয়ের পর ফের বলাবলি শুরু হয়ে গিয়েছিল, ড্যাডিস আর্মি (দলের গড় বয়স বেশি হওয়ায় মজা করে যে নামে ডাকা হয় সিএসকে-কে) কি এবার ট্রফি জেতার স্বপ্ন দেখারও যোগ্য?

তবে সমালোচনার জবাব দিয়ে পরের ম্য়াচেই ঘুরে দাঁড়ায় চেন্নাই। লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দেন ধোনিরা। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সিএসকে দলে একটি পরিবর্তন হতে পারে। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারের বদলে খেলতে পারেন সিসান্দা মাগালা। যিনি সদ্য ওয়ান ডে-তে এক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। ডেথ ওভারে আগের ম্যাচে দুরন্ত বোলিং করেছেন তুষার দেশপাণ্ডে। তিনি জানিয়েছেন বপোলিং কোচ ডোয়েন ব্র্যাভোর অধীনে কসরত করছেন ডেথ ওভার বোলিং নিয়ে। চেন্নাই শুরুতে বল করলে তুষার প্রথম একাদশে খেলতে পারেন। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হতে পারে অম্বাতি রায়ডুকে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর মুম্বই তাদের প্রথম একাদশে তিন বিদেশিকেই খেলাতে পারে। পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হতে পারে জেসন বেহরেনডর্ফকে।

আরও পড়ুন: হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাহুলের লখনউ

 

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget