এক্সপ্লোর

PBKS vs MI, Match Highlights: লিভিংস্টোন-জীতেশের জবাবে ঈশান-সূর্যর সেঞ্চুরি পার্টনারশিপ, পাঞ্জাবকে হারাল ৬ উইকেটে মুম্বই

IPL 2023, PBKS vs MI: তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ মুম্বইয়ের হয়ে ১১৬ রান যোগ করেন।

মোহালি: পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে দুরন্ত শতরানের পার্টনারশিপে ২১৪ রান তুলতে সাহায্য করছিলেন জীতেশ শর্মা ও লিয়াম লিভিংস্টোন। প্রথম দল হিসাবে আইপিএলের পরপর চার ম্যাচে দু'শোর অধিক রান তুলে রেকর্ড গড়েছিল পাঞ্জাব। তা সত্ত্বেও দুই পয়েন্ট ঘরে এল না। বড় রানের জবাবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ঈশান কিষাণের (Ishan Kishan) শতরানের পার্টনারশিপ গড়ে দলকে জয় এনে দিলেন। সাত বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২১৫ রান তুলে নেয় পল্টনরা।  

বড় রান তাড়া করতে নেমে মুম্বইয়ের শুরুটা অনেকটা দুঃস্বপ্নের মতোই হয়েছিল। মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান পাঞ্জাবের অলরাউন্ডার ঋষি ধবন। তবে শূন্য রানে প্রথম উইকেট হারালেও ক্যামেরন গ্রিনের সঙ্গে মিলে মুম্বইয়ের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মুম্বইয়ের আরেক ওপেনার ঈশান। দুইজন মিলে দ্বিতীয় উইকেটে ৫৪ রান যোগও করেন। অবশ্য ন্য়াথান পাওয়ার প্লের শেষ বলে ২৩ রানেই গ্রিনকে সাজঘরে পাঞ্জাবকে বড় সাফল্য এনে দেন।

ঈশান-সূর্যর পাল্টা

এরপরে ঈশানকে সঙ্গ দিতে ক্রিজে নামেন সূর্যকুমার যাদব। জীতেশ ও লিভিংস্টোন প্রথম ইনিংসে যে কাজটা করেছিলেন, মুম্বইয়ের হয়ে সূর্য ও ঈশান সেই কাজটাই করেন। দুই তারকাই দুরন্ত আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট করে অর্ধশতরান হাঁকান। সূর্য মাত্র ২৩ নিজের ৫০ রান পূর্ণ করেন। তৃতীয় উইকেটে ঈশান ও সূর্য মাত্র ৫৫ বলে ১১৬ রান যোগ করেন। যখন মনে হচ্ছিল এই দুই তারকাই মুম্বইকে সহজেই জয় এনে দেবেন, তখনই পরপর ওভারে সাজঘরে ফেরেন দু'জনেই।

তিলক-ডেভিডের ফিনিশিং

৩১ বলে ৬৬ রান করে সূর্যকে আউট করেন এলিস, ৭৫ রানে ঈশানকে সাজঘরের পথ দেখান অর্শদীপ সিংহ। পরপর দুই উইকেট হারিয়ে মুম্বই চাপে পড়তেই পাড়ত। তবে টিম ডেভিড ও তিলক ভার্মা, সেই সুযোগটাই আসতে দেননি। ডেভিড ১০ বলে ১৯ এবং সমসংখ্যক বলে ২৬ রান করে তিলক। এই দুইয়ের দৌলতে কোনরকম চাপে না পড়ে সহজেই ম্যাচ জিতে নেয় মুম্বই। নিজের তিন ওভারে দুর্দান্ত বোলিং করে মাত্র ২০ রানের বিনিময়ে এক উইকেট নেওয়া সত্ত্বেও ঋষি ধবনকে কেন চাপের মুখে বোলিং করতে ডাকা হল না, ম্যাচ শেষে সেই নিয়ে উঠছে প্রশ্ন। পাঞ্জাবের হয়ে ৩৪ রানের বিনিময়ে দুই উইকেট নেওয়া এলিস এই ম্য়াচের সফলতম বোলার।

আরও পড়ুন: গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget