এক্সপ্লোর

IPL 2023 Purple Cap: এখনও পার্পল ক্যাপ তালিকার শীর্ষে সিরাজই, প্রথম পাঁচে ঢুকলেন শামি

Mohammed Shami: শামি কেকেআরের বিরুদ্ধে নিজের নির্ধারিত চার ওভারে ৩৩ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন।

কলকাতা: এ মরসুমে আইপিএলের (IPL 2023) অর্ধেকের বেশি ম্যাচ ইতিমধ্যেই আয়োজিত হয়ে গিয়েছে। এখনও সর্বাধিক ১৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকার শীর্ষেই রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ফাস্ট বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তবে শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)।

প্রথম পাঁচে শামি

শামি কেকেআরের বিরুদ্ধে নিজের নির্ধারিত চার ওভারে ৩৩ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। এ মরসুমে আটটি ম্যাচে মোট ১৩টি উইকেট নিয়ে ফেলেছেন শামি। নাইটদের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে তিনি কেকেআরেরই তারকা স্পিনার বরুণ চক্রবর্তীকে প্রথম পাঁচ থেকে ছিটকে দিলেন। বরুণও সমসংখ্যক উইকেটই নিয়েছেন, কিন্তু শামির ইকোনমি (৭.৬১) বরুণের (৮.৩৪) থেকে কম হওয়ায় তিনি পার্পল ক্যাপ তালিকায় এগিয়ে রয়েছেন। তুষার দেশপাণ্ডে শামির থেকে একটি বেশি, ১৪টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।

আরও পড়ুন: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?

সমসংখ্যক উইকেট

এমনকী পার্পল ক্যাপ তালিকার প্রথম চারজনের দখলেই ১৪টি উইকেট রয়েছে। তাঁদের কেবল ইকোনমিরই পার্থক্য রয়েছে। এক নম্বরে থাকা সিরাজের ইকোনমি ৭.৩১, রশিদ খানের ইকোনমি ৮.৭৫, অর্শদীপের ইকোনমি ৮.৮৯, তুষার ইকোনমি ১০.৯০। প্রসঙ্গত, বরুণ বাদে আর কোনও কেকেআর তারকা প্রথম দশেও নেই।

আপাতত ৪০টি আইপিএল ম্যাচের পর প্রথম দশে থাকা বোলাদের মধ্যে ছয়জনই স্পিনার। গতবারের পার্পল ক্যাপজয়ী যুজবেন্দ্র চাহাল একদা পার্পল ক্যাপ তালিকার শীর্ষে থাকলেও, আপাতত তিনি খানিকটা পিছিয়ে গিয়েছেন। রাজস্থান রয়্যালসের তারকা স্পিনারের দখলে ১২টি উইকেট রয়েছে। তিনি আপাতত পার্পল ক্যাপের দৌড়ে সাত নম্বরে রয়েছেন।

পার্পল ক্যাপ তালিকায় আট থেকে দশ নম্বরে থাকা সবকয়জন বোলারই স্পিনার এবং ভারতীয়। তিনজন বোলারই ১১টি করে উইকেট নিয়েছেন। গতবার কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজিই পীযূষ চাওলাকে দলে নেয়নি। কিন্তু অভিজ্ঞ এই স্পিনারকে এবার মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে এবং তিনি রেকর্ড চ্যাম্পিয়নদের হয়ে দুরন্ত পারফর্মও করছেন। তাঁর ইকোনমি ৭.১১। অপরদিকে, নয় ও দশ নম্বরে বর্তমান ভারতীয় দলের দুই স্পিনার, যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন ও  রবীন্দ্র জাডজা রয়েছেন। দুই তারকা স্পিনারের ইকোনমি যথাক্রমে ৭.২৮ ও ৭.৪২।

আরও পড়ুন: ইডেনে কলকাতা বধ করে পয়েন্ট তালিকার মগডালে গুজরাত, কী দাঁড়াল আইপিএলের পয়েন্ট টেবিল ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget