এক্সপ্লোর

IPL 2023: ৩ বছরের 'বনবাস' কাটিয়ে আইপিএল প্রত্যাবর্তনে ম্যাচ সেরা কী বললেন মোহিত শর্মা?

Mohit Sharma: বিগত দুই মরসুমে কোনও ফ্র্যাঞ্চাইজিই মোহিতকে নিলামে দলে নেয়নি। গত মরসুমে গুজরাত টাইটান্সের নেট বোলার ছিলেন তিনি।

মোহালি: আইপিএল (IPL 2023) যেখানে তরুণদের বিশ্বের সামনে নিজেদের মেলে ধরার সুযোগ করে দেয়, তেমনই একাধিক খেলোয়াড়দের প্রত্যাবর্তনের মঞ্চও হয়ে উঠে। বৃহস্পতিবার ঠিক এমনটাই করলেন মোহিত শর্মা (Mohit Sharma)। বছর ৩৪-র ফাস্ট বোলার নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে চোখধাঁধানো পারফরম্য়ান্স করে প্রমাণ করে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি।

২০১৪ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছিলেন মোহিত শর্মা। খেলেছিলেন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপও। কিন্তু ধীরে ধীরে কালের গভীরে হারিয়ে যেতে বসেছিলেন তিনি। ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র একটি ম্য়াচ খেলে ৪৫ রান খরচ করার পর বিগত দুই মরসুমে মোহিতকে কোনও ফ্র্যাঞ্চাইজিই নিজেদের দলে নেয়নি। তবে গত মরসুমে গুজরাত টাইটান্স (Gujarat Titans) তাঁকে নেট বোলার হিসাবে দলে নেয়। এ মরসুমে আইপিএলের গতবারের চ্যম্পিয়নদের মূল দলেও সুযোগ পেয়ে যান তিনি।

মোহালির পূর্বঅভিজ্ঞতা

বৃহস্পতিবার, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (PBKS vs GT) তিন বছর পর আইপিএলে মাঠে নামেন মোহিত আর প্রত্যাবর্তন ম্যাচেই বাজিমাত। নির্ধারিত চার ওভারে মাত্র ১৮ রান খরচ করে দুই উইকেট নেন মোহিত। নির্বাচিত হন ম্যাচ সেরা। ম্যাচ শেষে মোহিত জানান তিনি মোহালিতে খেলার পূর্ব অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছেন। তিনি বলেন, 'আমি মোহালিতে তিন বছর খেলেছি। আমার মনে হয়েছিল পিচটা একটু মন্থর গতির হলেও হতে পারে। তাই একইরকম বল না করে, বিভিন্ন বিকল্প ব্যবহার করছিলাম। হার্দিক পাশে থাকায় ভালই হয়েছে। ওর সঙ্গে এই নিয়ে কথাবার্তা বলেই সিদ্ধান্ত নিচ্ছিলাম।'

 

কোচকে ধন্যবাদ

এতদিন পরে প্রত্যাবর্তন ম্যাচে সাফল্যের জন্য দলের পরিবেশ এবং কোচ আশিস নেহরাকে ধন্যবাদ  জানান মোহিত। 'আমি আগেভাগেই নিজের ভূমিকা সম্পর্কে অবগত ছিলাম। জানতাম আমায় ইনিংসের দ্বিতীয়ার্ধেই বল করতে হবে। এই সাফল্যের কৃতিত্বটা কোচের প্রাপ্য। দলের পরিবেশটা ভীষণই ভাল এবং আমাদের এখানে   সবার ভূমিকা ভিন্ন ও খুবই নির্দিষ্ট।'   মত মোহিতের।   

আরও পড়ুন: নাইটদের সামনে লিগ শীর্ষে পৌঁছনোর হাতছানি, কোথায়, কখন দেখবেন কেকেআর-সানরাইজার্স দ্বৈরথ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget