এক্সপ্লোর

MS Dhoni: ভক্তদের চিৎকারে প্রশ্নই শুনতে পেলেন না ধোনি, ঘটালেন অভিনব ঘটনা

IPL 2023: সরাসরি কোথায় না বলেও, আকারে ইঙ্গিতে ধোনি বুঝিয়েছেন যে, এবারের আইপিএলই হয়তো ক্রিকেটার হিসাবে তাঁর শেষ আইপিএল।

চেন্নাই: তাঁকে নিয়ে পূর্বাভাস করা চলে না। টেস্ট থেকে যেদিন অবসর ঘোষণা করেছিলেন, জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীও জানতেন না। তবু, অনেকের মতে এবারের আইপিএলেই (IPL 2023) হয়তো শেষবারের জন্য দেখা যাচ্ছে ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। ধোনি নিজে এ নিয়ে কিছু বলেননি। বরং স্বভাবসিদ্ধ ঢঙে মস্করা করেছেন। ইডেনে গোটা গ্যালারি তাঁকে সম্মান জানাতে হলুদ হয়ে গিয়েছিল। যা দেখে ধোনির সরস মন্তব্য, 'ওঁরা আমাকে বিদায়ই দিয়ে দিচ্ছেন।'

চেন্নাইয়ের ছবিটাও আলাদা নয়। তিনি নিজেই বলে থাকেন, চেন্নাই তাঁর সেকেন্ড হোম। এখানকার মানুষের কাছে এত ভালবাসা, সম্মান তিনি পেয়েছেন যে, বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কি প্রিয় মাঠে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন?

চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচ খেলবে দিল্লিতে। দিল্লি ক্যাপিটালসের হোমগ্রাউন্ডে। এই মরসুমের মতো ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলল সিএসকে। আর তাই ধোনিকে নিয়ে আবেগে ভাসল গোটা শহর। কেন?

সরাসরি কোথায় না বলেও, আকারে ইঙ্গিতে ধোনি বুঝিয়েছেন যে, এবারের আইপিএলই হয়তো ক্রিকেটার হিসাবে তাঁর শেষ আইপিএল। আর সেটাই যদি বাস্তব হয়, তাহলে রবিবারই ঘরের মাঠে নিজের শেষ আইপিএল ম্যাচ খেলে ফেললেন ধোনি। স্বাভাবিকভাবেই মাহিকে নিয়ে আবেগের জোয়ার।

কীরকম সেই ছবি? একটা ঘটনার কথা বলা যাক। রবিবার তখন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সিএসকে ম্যাচ সবে শেষ হয়েছে। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেল প্রশ্নোত্তর পর্বের জন্য ধরেছিল ধোনিকে। আইপিএলের বর্তমান নিয়ম হচ্ছে, স্টুডিও থেকে সঞ্চালকরা প্রশ্ন করেন। মাঠে ক্রিকেটারের সামনে রাখা সাউন্ড সিস্টেমে সেই প্রশ্ন শোনা যায়। তা শুনেই জবাব দেন ক্রিকেটারেরা।

রবিবার রাতের চেন্নাইয়ে অবশ্য সেই পদ্ধতি কাজে এল না। গোটা গ্যালারি তখন ধোনি ধোনি স্লোগানে মুখরিত। কানে তালা লেগে যাওয়ার অবস্থা। এমনই সেই শব্দব্রহ্ম। যে কারণে সঞ্চালকের প্রশ্ন শুনতেই পেলেন না ধোনি।

তবে তিনিও ক্যাপ্টেন কুল। মুখে এতটুকু বিরক্তি নেই। ঠোঁটের কোনায় হাসি। এগিয়ে গেলেন সাউন্ড সিস্টেমের দিকে। নীচু হয়ে একেবারে স্পিকারের সামনে কান লাগিয়ে প্রশ্ন শুনলেন। ক্যামেরাম্যানকে বাধ্য হয়ে তড়িঘড়ি ফ্রেম পাল্টাতে হল। প্রশ্ন শুনে ফের নিজের জায়গায় ফিরলেন ধোনি। সাবলীল ভাবে দিলেন উত্তরও।

আরও পড়ুন: রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা দূর হবে নিমেষে, বাড়িতেই তৈরি করে নিন এই তিনটি হেয়ার মাস্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget