এক্সপ্লোর

IPL 2023 Points Table: শীর্ষে গুজরাত, প্লে অফের দৌড়ে টিকে রইল কেকেআরও, পয়েন্ট টেবিলে কোন দল কোথায়?

IPL 2023: পয়েন্ট টেবিলে ১২ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স।

কলকাতা: সব দল অন্তত ১১ ম্যাচ খেলে ফেলেছে। এখনও পর্যন্ত একমাত্র দল হিসাবে প্লে অফের (IPL Play Off) দৌড় থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। রবিবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা নাইট রাইডার্স।

রবিবার চেন্নাই সুপার কিংসের ডেরায় গিয়ে মহেন্দ্র সিংহ ধোনিদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে কেকেআর। ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নাইটদের। শেষ ম্যাচে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারাতেই হবে কেকেআরকে। জিততে হবে বিরাট ব্যবধানে। সেই সঙ্গে অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। তবে যদি প্লে অফের দরজা খোলে। আপাতত ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় সাত নম্বরে রয়েছে কেকেআর।

শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ২৭ রানে হেরে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। তবু আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya)। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাত। বাকি ২ ম্যাচের একটি জিতলেই প্লে অফ নিশ্চিত গুজরাতের। এমনকী, ২ ম্যাচ হেরে গেলেও প্লে অফে পৌঁছে যেতে পারেন তাঁরা।

রবিবার কেকেআরের কাছে হেরে গিয়েছে সিএসকে। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে জিতলেই প্লে অফে পৌঁছে যাওয়ার কথা সিএসকে-র। 

গুজরাত টাইটান্সকে (MI vs GT) হারিয়ে আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে ভালমতোই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

শনিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে লখনউ। বাকি ২ ম্যাচ জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন ক্রুণাল পাণ্ড্যরা।

চার দল রয়েছে ১২ পয়েন্টে। হাড্ডাহাড্ডি লড়াই প্লে অফে ওঠার। ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। পাঁচ নম্বরে রয়েছে আরসিবি। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচ জিততেই হবে সঞ্জু স্যামসনদের। সাতে রয়েছে কেকেআর।

পাঞ্জাবের ১২ ম্যাচে ১২ পয়েন্ট। তবে রান রেটে সামান্য পিছিয়ে থাকায় আটে রয়েছে প্রীতি জিন্টার দল। বাকি ২ ম্যাচ জিতলেই প্লে অফে পৌঁছে যেতে পারে পাঞ্জাব কিংস। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস দশে। তাঁদের প্লে অফে ওঠার কোনও সম্ভাবনাই নেই।

শেষ পর্যন্ত শিকে ছিঁড়বে কাদের কপালে?

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

আরও পড়ুন: ৩ ম্যাচে ৪০ রান করে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই যশস্বীর ব্যাটেই আইপিএলে রেকর্ড

 

সেরা শিরোনাম

Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget