এক্সপ্লোর

MS Dhoni: 'ক্যাপ্টেন কুল' কেন মাঠে মেজাজ হারিয়ে হয়ে গেলেন 'ক্যাপ্টেন হট'?

IPL 2023: অফসাইডে ফাঁদ পেতেছিলেন ধোনি। বোলারকে নির্দেশ দেওয়াই ছিল যে, অফস্টাম্পের বাইরে বল করতে হবে। কিন্তু তুষার একটি বল করেন মিডল ও লেগস্টাম্পে।

চেন্নাই: মাঠে কঠিন পরিস্থিতিতে মাথা বরফের মতো ঠান্ডা রাখতে পারেন বলে তাঁকে ক্রিকেট বিশ্ব ক্যাপ্টেন কুল বলে কুর্নিশ করে। সেই মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) আচমকা মেজাজ হারালেন। তিরস্কার করলেন সতীর্থকে। কেন?

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তখন রুদ্ধশ্বাস কোয়ালিফায়ার ওয়ান চলছে চেন্নাই সুপার কিংসের। বল করছিলেন তুষার দেশপাণ্ডে। ব্যাটার রশিদ খান ও বিজয় শঙ্কর।। অফসাইডে ফাঁদ পেতেছিলেন ধোনি। বোলারকে নির্দেশ দেওয়াই ছিল যে, অফস্টাম্পের বাইরে বল করতে হবে। কিন্তু তুষার একটি বল করেন মিডল ও লেগস্টাম্পে। তাতেই মেজাজ হারান ধোনি। অফসাইডের দিকে নির্দেশ করে দেখান, সব ফিল্ডার ওইদিকে, বোলার কেন মিডল ও লেগস্টাম্পে বল করছেন? ধমকে কাজ হয়। ফের পরিকল্পনা অনুযায়ী বোলিং শুরু করেন।

মহেন্দ্র সিংহ ধোনির মগজাস্ত্রেই কি ঘায়েল হল গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স? কোয়ালিফায়ার ওয়ানে গুজরাত টাইটান্সকে ১৫ রানে চেন্নাই সুপার কিংস হারিয়ে দেওয়ার পর থেকে ক্রমশ জোরাল হচ্ছে ধোনির মগজাস্ত্রের ধার নিয়ে আলোচনা।

বিশেষ করে যেভাবে ক্যাপ্টেন কুল মাথিশা পাথিরানাকে নিয়মের জাঁতাকল এড়িয়ে বল করান, তা দেখে মুগ্ধ অনেকে। ঠিক কী হয়েছিল? গুজরাত টাইটান্স ইনিংসের ১৬তম ওভার। চেন্নাই সুপার কিংসের রান তাড়া করতে নেমে ১৫ ওভারের শেষে তখন গুজরাতের স্কোর ১০২/৬।

ম্যাচ জিততে তখনও ৩০ বলে ৭১ রান চাই গুজরাতের। ক্রিজে বিজয় শঙ্কর ও রশিদ খান। মাথিশা পাথিরানাকে বল করতে ডাকেন ধোনি। কিন্তু বাধা দেন আম্পায়াররা। তার আগেই কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন পাথিরানা। নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার যতক্ষণ সময় মাঠের বাইরে ছিলেন, মাঠে ফেরার পর ঠিক ততটা সময় না কাটালে তাঁকে বল করানো যাবে না। সেই নিয়ম ধোনিকে মনে করিয়ে দেওয়া হয়।

আম্পায়ারদের সঙ্গে আলোচনা করতে শুরু করেন ধোনি। বারবার বোঝানোর চেষ্টা করেন যে, পাথিরানাকে বল করানোটা জরুরি। কেন শ্রীলঙ্কার পেসারকে বল করানো যাবে না, বারবার জানতে চান। খেলা প্রায় মিনিট চারেক বন্ধ থাকে। তারপরই দেখা যায়, যে সময় মাঠের বাইরে ছিলেন পাথিরানা, সেই সময় তিনি মাঠে কাটিয়ে ফেলেছেন। ফলে তাঁর আর বল করতে কোনও বাধা নেই।

পাথিরানাকে বল তুলে দেন ধোনি। পরের ৩ ওভারে ২ উইকেট তুলে নেন শ্রীলঙ্কার পেসার। ম্যাচের মোড় ঘুরে যায়। ১৫ রানে ম্যাচ জেতে সিএসকে। 

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Mamata Banerjee in Halisahar :
RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget