এক্সপ্লোর

IPL 2023: দৌড়তে কষ্ট হচ্ছে ধোনির, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন পোস্ট পাঠানের

Pathan On Dhoni: এই মানুষটার প্রতিপক্ষ বলে কিছু থাকে না। ব্যাট হাতে সাবলীল ভাবে একচল্লিশেও গ্যালারিতে বল পাঠাতে এমএসডির জুরি মেলা ভার।

চেন্নাই: বয়স বেড়েছে। চামড়া কুঁচকেছে। হাড়ের জোর কমেছে। কিন্তু জনপ্রিয়তায় এতটুকুও ভাঁটা পড়েনি মহেন্দ্র সিংহ ধোনির। এখনও তিনি মাঠে নামলে গর্জে ওঠে গোটা গ্যালারি। চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ হয়, এই মানুষটার প্রতিপক্ষ বলে কিছু থাকে না। ব্যাট হাতে সাবলীল ভাবে একচল্লিশেও গ্যালারিতে বল পাঠাতে এমএসডির জুরি মেলা ভার। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গতকাল ব্যাটিংয়ের সময় রানিং বিটুইন দ্য উইকেটে আগের মত তরতাজা লাগেনি ধোনি। আসলে হাঁটুর অস্ত্রোপচারের পর আগের মতো গতিতে দৌড়তে পারছেন না সিএসকে অধিনায়ক। সেই ইস্যুতে এবার মুখ খুললেন ধোনির একসময়ের সতীর্থ ও জাতীয় দলের প্রাক্তন তারকা পেসার ইরফান পাঠান। 

কী বলছেন পাঠান?

নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পাঠান। সেখানে তিনি লিখেছেন, ''ক্রিজের মাঝে দৌড়ানোর সময় কষ্ট হচ্ছে ধোনি। এটা দেখে সত্যিই আমার ভীষণ খারাপ লাগছে। খুব কাছ থেকে দেখেছি ওকে। ক্রিজের মাঝে চিতার মত দৌড়তো ধোনি।''

 

সিএসকেতে ধোনির ভূমিকা

চেন্নাই সুপার কিংস দলে নিজের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে ধোনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শেষে জানান, 'আজ মঈন (আলি) ও জাড্ডু (রবীন্দ্র জাডেজা) টুর্নামেন্টের শেষের দিকে আমরা এগিয়ে আসছি এবং সবাই একটু আধটু ব্যাটিং করারও সুযোগ পাচ্ছে, যেটা খুবই ভাল বিষয়। আমার কাজ কয়েকটা বল খেলে বড় শট মারা। আমাকে আর বেশি ছোটছুটি করিও না। যেটুকু যা বল খেলার সুযোগ পাচ্ছি, তাতেই যতটা সম্ভব দলের হয়ে অবদান রাখতে চাই। আমি আজকাল অনুশীলনও তেমনভাবেই করছি।'

ধোনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৯ বলে ২০ রানের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এখনও অবধি আটটি ইনিংস খেলে চলতি আইপিএলে ধোনি ৪৮-র গড়ে মোট ৯৬ রান করেছেন। তবে সীমিত সুযোগ পাওয়ায় রানের পরিমানটা কম হলেও তাঁর স্ট্রাইক রেট কিন্তু চমকপ্রদ। ধোনি এবারের আইপিএলে ২০৪.২৫ স্ট্রাইক রেটে নিজের রান করেছেন, যা এক কথায় দারুণ।

তবে ম্যাচ জিতে দলের বোলারদের প্রশংসা করলেও, ব্যাটিং বিভাগ আরও উন্নতি করতে পারে বলেই মনে করছেন সিএসকে অধিনায়ক। তিনি বলেন, 'ম্য়াচের দ্বিতীয় ভাগে বলটা ভীষণই ঘুরছিল। আমাদের স্পিনাররা বাকিদের থেকে বলের সিমটা অনেক বেশি কাজে লাগায়। আমি বারবার বোলারদের উইকেটে নেওয়ার দিকে বাড়তি নজর না দিয়ে নিজেদের সেরা বলগুলি করার জন্য বলছিলাম। তবে দলগতভাবে ব্য়াটিংয়ে আমরা আরও উন্নতি করতে পারি। এই পিচে বেশ কয়েকটি শট আমরা বাজে খেলেছি, যেগুলি না খেললও চলত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget