এক্সপ্লোর

IPL 2023: ছন্দেই আছেন রোহিত, সমালোচনা সত্ত্বেও মুম্বই অধিনায়কের ফর্ম নিয়ে চিন্তিত নন বাউচার

Rohit Sharma: এ মরসুমে ধারাবাহিকতার অভাবে ভুগছেন রোহিত। তিনি এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ১৮১ রান করেছেন। অর্ধশতরান করেছেন একমাত্র একটি।

মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আজ ৩৬-এ পা দিলেন। আজই আবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামছে পল্টনরা (MI vs RR)। এই ম্য়াচটি রোহিতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বার্থডে বয় রোহিত দিনকয়েক কয়েক আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবেও এক দশক পূর্ণ করেছেন। তার উপর জন্মদিন। এই কারণেই উপলক্ষ্যে রবিবারের ম্যাচটি দলের অধিনায়ককে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট।

রোহিত বন্দনা

নিজেদের সোশ্যাল মিডিয়াতে এই সিদ্ধান্তের কথা সরকারিভাবে ঘোষণা পল্টন কর্তৃপক্ষ। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের আগেই রোহিত বন্দনায় মুম্বই কোচ মার্ক বাউচার (Mark Boucher)। রোহিতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাউচার বলেন, 'ও দারুণ ব্যাটার। আমি বরাবরই রোহিতের খেলা খুব পছন্দ করি। অল্প কয়েকদিন হলেও,  ওর সঙ্গে ক্রিকেটটা খেলেছি। ক্রিকেটার এবং অধিনায়ক হিসাবে ওর উন্নতিটা নিজের চোখে দেখেছি। তাই ওর জন্য আমি খুব খুশি। রবিবার রোহিতের জন্মদিনও, তাই স্বাভাবিকভাবেই দিনটা ওর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।' 

তবে গত মরসুমটা রোহিতের কাছে খানিকটা দুঃস্বপ্নের মতোই কেটেছিল। মাত্র ১৯.১৪ গড়ে ২৬৮ রান করেছিলেন তিনি। চলতি মরসুমটাও 'হিটম্যান'-র জন্য খুব একটা ভাল কাটছে না। ধারাবাহিকতার অভাবে ভুগছেন রোহিত। তিনি এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ১৮১ রান করেছেন। অর্ধশতরান করেছেন একমাত্র একটি। তাঁর ব্যাটিং ব্যর্থতার প্রভাব সরাসরিভাবে মুম্বইয়ের পারফরম্যান্সেও পড়ছে। সাতটির মধ্যে তিনটি ম্যাচ জিতে আপাতত লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে রোহিতের দল। টানা তিন ম্যাচ জয়ের পর গত ম্যাচ হেরেছে মুম্বই। তাই প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আজকের ম্যাচটি মুম্বইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

ফর্মেই রোহিত

অবশ্য রোহিতের ফর্ম নিয়ে বাউচার কিন্তু খুব একটা চিন্তুিত নন। বরং বাউচারের দাবি রোহিত নিজের দায়িত্বটা ভালভাবেই পালন করছেন। 'আমার তো মনে হচ্ছে রোহিত ভাল ফর্মেই রয়েছেন। নেটে ও ভাল খেলছে। গত ম্যাচেও তো রান করেছিল। বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করেছে। ওকে আমরা এই মরসুমে শুরু থেকেই আগ্রাসীভাবে ব্যাট করার দায়িত্ব দিয়েছি। ও যদি এভাবেই খেলা চালিয়ে যায়, তাহলে কিন্তু যে কোনও প্রতিপক্ষেরই রাতের ঘুম কেড়ে নিতে সক্ষম।' প্রসঙ্গত, চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচে না খেললেও, এই ম্যাচের জন্য জোফ্রা আর্চারও সম্পূর্ণ ফিট বলে জানিয়ে দেন বাউচার।

আরও পড়ুন: প্রবলভাবে সমীকরণে ফিরলেন শুভমন, শীর্ষে ডু প্লেসি-ই, ঝলকে কমলা টুপির দৌড়

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget