এক্সপ্লোর

Jasprit Bumrah: আইপিএল থেকে ছিটকেই গেলেন বুমরা, পরিবর্ত ক্রিকেটারের নাম জানিয়ে দিল মুম্বই

Mumbai Indians: শুক্রবার ঘোষণা করে দেওয়া হল যে, বুমরার পরিবর্তে সন্দীপ ওয়ারিয়রকে সই করাল মুম্বই ইন্ডিয়ান্স। 

মুম্বই: আশঙ্কাই সত্যি হল। আইপিএল (IPL) থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আমদাবাদের ডানহাতি ফাস্টবোলারের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।

শুক্রবার ঘোষণা করে দেওয়া হল যে, বুমরার পরিবর্তে সন্দীপ ওয়ারিয়রকে সই করাল মুম্বই ইন্ডিয়ান্স। 

২০২১ সালে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল সন্দীপের। ঘরোয়া ক্রিকেটে ভীষণ অভিজ্ঞ। খেলেছেন দুশোটির বেশি ম্যাচ। যার মধ্যে ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচ। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৩৬২ উইকেট রয়েছে সন্দীপের ঝুলিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেবেন তিনি।

চোট-কাঁটা

আজ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মাঠে নেমে পড়ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মোহালিতে কেকেআর পঞ্জাব কিংসের (PBKS vs KKR) মুখোমুখি হতে চলেছে। টুর্নামেন্টে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বেশ কয়েকজন তারকাকে পাবে না। পঞ্জাব কিংসের হয়ে কাগিসো রাবাডাকে দেখা যাবে না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ খেলতে ব্যস্ত থাকায়, প্রোটিয়া তারকারা কিছুদিন পরেই ভারতে আসবেন। অপরদিকে, দেশের হয়ে খেলতে ব্যস্ত থাকায় দুই বাংলাদেশি তারকা শাকিব আল হাসান ও লিটন দাস এখনও কেকেআর ক্যাম্পে যোগ দেননি।

হাঁটুর চোটের কারণে এই ম্যাচে নেই লিয়াম লিভিংস্টোন। ফিট নন কেকেআরের কিউয়ি তারকা বোলার লকি ফার্গুসনও। তাই বেশ কয়েকজন তারকাকে ছাড়াই দুই দল মাঠে নামবে। প্রসঙ্গত, নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের কারণে অন্তত টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলি খেলতে পারবেন না, জনি বেয়ারস্টো তো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। এই তারকাদের অনুপস্থিতিতে কেমন হতে পারে দুই দলের একাদশ? দেখে নেওয়া যাক।

আগামীকালের ম্যাচে মোহালিতে আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, সেখানকার তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধের পর দিয়ে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বিক্ষিপ্ত মেঘলা আকাশ থাকবে সারাদিন ধরেই। বৃষ্টির সম্ভাবনা যদিও রয়েছে ৫০ শতাংশ দিনের বেলা। তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪ শতাংশ। আর্দ্রতা থাকবে ৭৮ শতাংশ। যা ৯১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই মাঠে প্রথম ইনিংসে গড় রান ১৬৮। দ্বিতীয় ইনিংসে গড় রান ১৫২। প্রথম ইনিংসে ব্য়াট করা দল ৫ বার জয় ছিনিয়ে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করা দল ৪ বার জয় পেয়েছে।

আরও পড়ুন: কাল পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কলকাতা, মোহালিতে কেমন রেকর্ড নাইটদের?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget