এক্সপ্লোর

KKR vs PBKS: কাল পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কলকাতা, মোহালিতে কেমন রেকর্ড নাইটদের?

KKR vs PBKS: শ্রেয়স আইয়ার চোটের জন্য ছিটকে যাওয়ার পর আপদকালীন পরিস্থিতিতে নীতিশ রানার কাঁধে দায়িত্বভার বর্তে দেওয়া হয়েছে।

মোহালি: আইপিএলে আগামীকাল নিজেদের অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে দল। নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও নতুন অধিনায়ক নীতিশ রানার নেতৃত্বে এবারের মরসুমে মাঠে নামবে কেকেআর। শ্রেয়স আইয়ার চোটের জন্য ছিটকে যাওয়ার পর আপদকালীন পরিস্থিতিতে নীতিশ রানার কাঁধে দায়িত্বভার বর্তে দেওয়া হয়েছে। যদিও নতুন দায়িত্ব নিয়ে একেবারেই চাপ নিতে চান না দলের বাঁহাতি তরুণ ব্য়াটার। 

কেমন হতে পারেন কলকাতার একাদশ?

শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছেন। অন্যদিকে লকি ফার্গুসনকেও পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে প্রথম ম্যাচে কেকেআরের চার বিদেশ হতে পারেন রহমনউল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও টিম সাউদি। আফগান তারকা উইকেট কিপার ব্য়াটার উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন কেকেআর শিবিরে এই মরসুমে। তবে লিটন দাস ও সাকিব আল হাসান ফিরে আসার পর কিছু বদল হতে পারে। 

ওপেনংয়ে গুরবাজের সঙ্গে নামতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া মিডল অর্ডারে নীতিশ রানা ও রিঙ্ক সিংহ রয়েছেন। এরপর নামবেন মনদীপ সিংহ। তিন পেসার শার্দুল, উমেশ ও সাউদি। ২ স্পিনার হিসেবে খেলবেন নারাইনের সঙ্গে বরুণ চক্রবর্তী।

মোহালিতে কেকেআরের রেকর্ড

 ২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। এখনও পর্যন্ত মোহালির মাঠে কেকেআর ও পাঞ্জাব মোট ৭ ম্যাচে খেলছে একসঙ্গে। তার মধ্যে ৪ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। ৩ ম্যাচ জিতেছে পাঞ্জাব। অর্থাৎ মোহিলতে নাইটদের রেকর্ড কিন্তু তাদের পক্ষেই কথা বলছে। 

আজ গুজরাতের মুখোমুখি চেন্নাই

 দেখতে দেখতে আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স ও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে প্রথম ম্যাচে। গুজরাত টাইটান্স গত মরসুমেই প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেছিল। ২টো ম্যাচ পরস্পরের সঙ্গে খেলেছে চেন্নাই ও গুজরাত। ২ বারই জয় ছিনিয়ে নিয়েছে হার্দিক পাণ্ড্যর দল। এবার তাঁদের কাছে সুযোগ থাকছে জয়ের হ্যাটট্রিক করার। অন্যদিকে ধোনি বাহিনীর কাছে গুজরাতের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার লড়াই। পুণেতে গতবার প্রথম ম্যাচে ডেভিড মিলারের ৫১ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ম্যাচ জিতেছিল গুজরাত। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাত। ৬৭ রানের ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। 

সেরা শিরোনাম

IPL 2027: রিটনেশন তালিকা প্রকাশের আগে খেলোয়াড়দের ট্রেড অব্যাহত, এবার GT-তে যোগ দিচ্ছেন SRH-র তারকা বোলার
রিটনেশন তালিকা প্রকাশের আগে খেলোয়াড়দের ট্রেড অব্যাহত, এবার GT-তে যোগ দিচ্ছেন SRH-র তারকা বোলার
IPL 2027: ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget