এক্সপ্লোর

IPL 2023: শেষ ওভারে কেন বরুণের হাতে বল তুলে দিলেন? ম্যাচ শেষে কী বললেন কেকেআর অধিনায়ক নীতীশ?

Varun Chakravarthy: প্রথম ওভারে ১২ রান খরচ করলেও, দারুণভাবে ফিরে শেষ তিন ওভারে মাত্র আট রান খরচ করে একটি উইকেট নেন।

হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কার্যত পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। ১৭১ রান ডিফেন্ড করতে নেমে কেকেআর শুরুটা ভাল করলেও, প্রথমে হেনরিক ক্লাসেন ও এইডেন মারক্রামের ৭০ রানের পার্টনারশিপ ও পরের দিকে আব্দুল সামাদের আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের দিকে তড়তড়িয়ে এগচ্ছিল সানরাইজার্স। শেষ ওভারে সামাদদের জয়ের জন্য় মাত্র নয় রানের প্রয়োজন ছিল। টি-টোয়েন্টিতে যা একেবারেই কঠিন কিছু নয়। কিন্তু ওভারে মাত্র তিন রান খরচ করে কেকেআরকে পাঁচ রানে রুদ্ধশ্বাস এক ম্যাচ জিততে সাহায্য করেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।

শেষ ওভারে বল করানোর জন্য নীতীশ রানের (Nitish Rana) কাছে কিন্তু বিকল্পের অভাব ছিল না। ম্যাচে দুই উইকেট নেওয়া বৈভব আরোরা, অভিজ্ঞ শার্দুল ঠাকুর, ডেথ ওভার বিশেষজ্ঞ আন্দ্রে রাসেল, সকলেরই ওভার বাকি ছিল। কিন্তু নীতীশ বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দেন। স্পিনারদের সাধারণত শেষ ওভার করতে দেখা যায় না, তার উপর নীতীশের হাতে বিকল্পও ছিল। তাও কেন বরুণকেই বল করতে ডাকলেন নীতীশ? ম্যাচ শেষে নিজের এই সিদ্ধান্তের বিষয়ে খোলসা করেন কেকেআর অধিনায়ক।

শেষ ওভারে কেন বরুণ?

তিনি বলেন, 'ইনিংসের মাঝপথে আমরা কয়েকটা ওভারে বেশ রান খরচ করি। আমি শার্দুল ও বৈভবের হাতে সেই সময় বল তুলে দিয়ে একটা সুযোগ নিয়েছিলাম। ওরা দুই সেট ব্যাটারকেই সাজঘরে ফেরত পাঠায়। এর ফলেই আমরা ম্যাচে ফিরে আসতে পারি। ওরা যদি আরও কয়েকটি ওভার ব্যাট করত, তাহলে আমদের আর ম্যাচ জেতার আর আশা মাটি হয়ে যেত। সত্যি বলতে শেষ ওভারে স্পিনার না ফাস্ট বোলার, কাকে দিয়ে বল করাব, সেই নিয়ে আমার মনে দ্বিধা ছিলই। আমি শেষমেশ আমার স্পিনারের দক্ষতাতেই আস্থা রাখি। আমি সবসময় ম্যাচে আমার কোন স্পিনার সেরা বল করছে সেই দেখেই সিদ্ধান্ত নিই। আজ বরুণ ভাল করেছিল।'

নাইট তারকার দুরন্ত প্রত্যাবর্তন

বরুণ চক্রবর্তী এদিন মাত্র একটি উইকেট নিলেও, সেটা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। শেষ ওভারে তিনি সেট আব্দুল সামাদকে ফেরান। সামাদ টিকে থাকলে কিন্তু ম্যাচের ফলাফল ভিন্ন হতেই পারত। তিনি ম্যাচে নিজের প্রথম ওভারে ১২ রান খরচ করলেও, দারুণভাবে ফিরে শেষ তিন ওভারে মাত্র আট রান খরচ করেন। তাঁর সুবাদেই সানরাইজার্সের থেকে দুই পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হয় কেকেআর

আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget