এক্সপ্লোর

DC vs PBKS, Match Highlights: দুই স্বল্প পরিচিত তরুণের দাপটে স্বপ্নভঙ্গ, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি

IPL 2023, DC vs PBKS: দিল্লির ব্যাটারদের মধ্যে অধিনায়ক ওয়ার্নার ২৭ বলে ৫৪ রান করেন। আর কেউই বলার মতো কিছু করতে পারেননি।

নয়াদিল্লি: অবশেষে প্লে অফের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল কোনও দল। পাঞ্জাব কিংসের কাছে ৩১ রানে ম্যাচ হেরে গেল দিল্লি। সেই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়-রিকি পন্টিংদের দল প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল। ১২ ম্যাচের শেষে ডেভিড ওয়ার্নারদের ৮ পয়েন্ট। বাকি ২ ম্য়াচ জিতলেও প্লে অফে ওঠার আর কোনও সুযোগ নেই দিল্লির।

বরং ১২ ম্যাচে ১২ পয়েন্ট সহ বেঁচে রইল পাঞ্জাব কিংসের প্লে অফে ওঠার আশা। পয়েন্ট টেবিলে ৬ নম্বরে উঠে এল প্রীতি জিন্টার দল। রাজধানীর বুকে শনিবার দাপট দেখালেন পাঞ্জাবের দুই অনামি, অখ্যাত ক্রিকেটার। একজন প্রভসিমরন সিংহ। সেঞ্চুরি করে যিনি পাঞ্জাবকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দিলেন। একাই লড়লেন ব্যাট হাতে। অন্যজন হরপ্রীত ব্রার। ৩০ রানে ৪ উইকেট নিয়ে দিল্লির ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন পাঞ্জাবের স্পিনার। পাঞ্জাবের ১৬৭/৭ তাড়া করতে নেমে ১৩৬/৮ স্কোরে আটকে গেল দিল্লি।

ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় আকাশ চোপড়া-ইরফান পাঠানরা বলছিলেন, ও একাই একশো। বাকিরা যা করল! শনিবার রাজধানীতে ব্যাটের শাসন দেখালেন প্রভসিমরন সিংহ (Prabhsimran Singh)। পাঞ্জাব কিংসের ব্যাটার ইনিংস ওপেন করতে নেমে ঝকঝকে সেঞ্চুরি করলেন। মাত্র ৬৫ বলে করলেল ১০৩ রান। ১ ঘণ্টা ২৭ মিনিটের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা মেরেছেন তিনি। তবে প্রভসিমরন ছাড়া পাঞ্জাব কিংসের বাকিদের অবদান না বলার মতোই।

শিখর ধবন করলেন ৭ রান। লিয়াম লিভিংস্টোন ৪। জিতেশ শর্মা ৫। স্যাম কারান ২০। হরপ্রীত ব্রার ২। শাহরুখ খান ২। সিকন্দর রাজা ১১ রানে অপরাজিত ছিলেন। এর থেকেই বোঝা যায়, একাই একশো হয়ে কীরকম লড়াই করেছেন প্রভসিমরন। তাঁর দাপটেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তুলেছিল ১৬৭/৭। দিল্লিকে ম্য়াচ জিততে তুলতে হতো ১৬৮ রান। ফিরোজ শাহ কোটলায় বল পড়ে আটকাচ্ছে। থমকে আসছে। শট খেলা খুব একটা সহজ হচ্ছে না। ইরফান পাঠানও যে কারণে বলে দিয়েছিলেন, এই রান করাটা সহজ হবে না দিল্লির। শেষ পর্যন্ত পাঠানের ভবিষ্যদ্বাণী মিলে গেল। টানা দুবার প্লে অফের আগেই ছিটকে গেল দিল্লি।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দিল্লির বোলারদের মধ্যে এদিন সেরা ইশান্ত শর্মা। ৩ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। বাংলার পেসার মুকেশ কুমারকে গোটা ইনিংসে বল দেননি ওয়ার্নার। পাঞ্জাব ইনিংসের শেষ ওভারে বল করতে ডাকা হয় মুকেশকে। এসেই প্রভসিমরনকে ফিরিয়ে দেন তিনি। ১ ওভারে খরচ করেন মাত্র ৩ রান।  একটি করে উইকেট নিয়েছেন অক্ষর পটেল, প্রবীণ দুবে ও কুলদীপ যাদব। মিচেল মার্শ ১ ওভারে ২১ রান দেন।

দিল্লির ব্যাটারদের মধ্যে অধিনায়ক ওয়ার্নার ২৭ বলে ৫৪ রান করেন। আর কেউই বলার মতো কিছু করতে পারেননি।

আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

আরও পড়ুন: ৩ ম্যাচে ৪০ রান করে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই যশস্বীর ব্যাটেই আইপিএলে রেকর্ড

সেরা শিরোনাম

IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত

ভিডিও

Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget