এক্সপ্লোর

IPL 2023: বিফল হয়েছে পরিকল্পনা, গুজরাতের বিরুদ্ধে হেরেও শুভমনের প্রশংসায় রোহিত

GT vs MI: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুভমন গিলের শতরানে হতাশ নন, বরং খানিকটা খুশিই রোহিত শর্মা।

আমদাবাদ: লক্ষ্য ছিল চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে ওঠা। তবে শুভমন গিলের (Shubman Gill) দাপুটে ১২৯ রানের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কার্যত উড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স (Gujarat Titans vs Mumbai Indians)। ৬২ রানের বড় ব্যবধানে পরাজিত হয়ে এবারের আইপিএল সফর শেষ হল পল্টনদের। ম্যাচ হেরে গুজরাত টাইটান্স এবং বিশেষত শুভমন গিলকে প্রশংসায় ভরিয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 

ব্যর্থ পরিকল্পনা 

ম্যাচ হারের পর রোহিত বলেন, 'উইকেটটা ভালই ছিল। শুভমন ভাল ব্যাটিং করেছে। প্রথমার্ধের পরেও আমরা ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নেমেছিলাম এবং ম্য়াচে শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম। গ্রিনি (ক্যামেরন গ্রিন) ও সূর্য (সূর্যকুমার যাদব) ভালই ব্যাট করছিল, কিন্তু আমরা তারপর আর সেই গতিটা ধরে রাখতে পারিনি। এমন একটা মাঠে যেখানে বাউন্ডারির দৈর্ঘ্য ছোট, পিচ ভাল, সেখানে গুজরাতের মতো আমাদেরও যদি শেষ পর্যন্ত কেউ খেলতে, তাহলে একটা সুযোগ তৈরি হলেও, হতে পারত। দিনের গুজরাতকে বাহবা দিতেই হচ্ছে। (ঈশান) কিষাণের চোটটা আমাদের অতর্কিতে ঘটে। শেষ মুহূর্তে তাই বদলও ঘটাতে হয়। তবে ভিন্ন ভিন্ন পরিবেশ, পরিস্থিতিতে আমাদের মানিয়ে নেওয়াই কাজ। বিষ্ণুকে (বিনোদ) উপরের দিকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা আমার ছিল, তবে সেই পরিকল্পনাটা কাজে দেয়নি।'

 

 

শুভমনের প্রশংসায় রোহিত

টুর্নামেন্টের তৃতীয় শতরান হাঁকিয়ে ফেলেছেন শুভমন গিল। তিনি বর্তমানে এক মরসুমে আইপিএলের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ রান করে ফেলেছেন। আইপিএলের আর এক ম্যাচ বাকি রয়েছে। তারপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে কিন্তু আবার শুভমন রোহিতের প্রতিপক্ষ নন, বরং তাঁর ওপেনিং পার্টনার। সেই কথা মাথায় রেখেই সম্ভবত এই ম্যাচে পরাজিত হলেও, শুভমনের পারফরম্যান্সে খুশি রোহিত। 'আমাদের গত ম্যাচের পারফরম্যান্সটা দারুণ ছিল। তবে আমরা একা নয়, এখানে সব দলের বোলাররাই মুশকিলে পড়েছে। এখানে শুভমনের বাহবা প্রাপ্য। আশা করছি ও নিজের এই ফর্মটা ধরে রাখতে পারবে।' বলেন মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতীয় অধিনায়ক।

আরও পড়ুন: ডায়াবেটিস-সহ একাধিক কঠিন রোগ প্রতিরোধ করতে পারে, রোজ পাতে রাখুন ১টি কাঁচা পেঁয়াজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget