এক্সপ্লোর

IPL 2023: আইপিএল জয়ী সিএসকেকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সচিনের

IPL 2023, GT vs CSK: গতকাল বৃষ্টিবিঘ্নিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ২১৪ রান বোর্ডে তুলে নিয়েঠিল গুজরাত টাইটান্স। কিন্তু বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ খেলা চালু রাখা সম্ভব হয়নি।

আমদাবাদ: গতকাল রুদ্ধশ্বাস এক ম্যাচের সাক্ষী থেকেছে গোটা ক্রিকেট বিশ্ব। আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্সকে পাঁচ উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল খেতাব ঘরে তুলেছে সিএসকে শিবির। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে মহেন্দ্র সিংহ ধোনির দল। হলুদ জার্সিধারীদের এই সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা দিয়ে পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর।

কী পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

 

গতকাল বৃষ্টিবিঘ্নিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ২১৪ রান বোর্ডে তুলে নিয়েঠিল গুজরাত টাইটান্স। কিন্তু বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ খেলা চালু রাখা সম্ভব হয়নি। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে ১৫ ওভারে ১৭১ রান করতে হত সিএসকেকে। 

শেষ বলে বাউন্ডারি মেরে চেন্নাই সুপার কিংস শিবিরে পঞ্চম আইপিএল খেতাব ঢোকালেন রবীন্দ্র জাডেজা। ৫ উইকেটে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল সিএসকে। সেই সঙ্গে স্পর্শ করল মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড। আইপিএলে মুম্বইয়ের ঝুলিতেও রয়েছে পাঁচটি ট্রফি। সেই আসনেই এবার বসল সিএসকে।

শেষ ওভারে ম্যাচ জিততে ১৪ রান তুলতে হতো চেন্নাই সুপার কিংসকে। বোলার মোহিত শর্মা। এই আইপিএলে যাঁর পুনর্জন্ম হয়েছে। প্রথম চার বলে চার রান খরচ করলেন হরিয়ানার পেসার। ২ বলে ১০ রান বাকি তখন চেন্নাইয়ের। পঞ্চম বলে ছক্কা মেরে দিলেন রবীন্দ্র জাডেজা। ১ বলে প্রয়োজন চার রান। নাটকীয় পরিস্থিতিতে শেষ বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মারলেন জাড্ডু। চেন্নাই ক্রিকেটারেরা দৌড়ে মাঠে ঢুকে উৎসব শুরু করলেন। তবে ধোনিকে দেখা গেল ডাগ আউটে নির্লিপ্ত মুখে বসে থাকতে। হয়তো ক্যাপ্টেন কুলও বুঝেছেন যে, গুলিটা নেহাত কান ছুঁয়ে বেরিয়ে গেল।

জবাবে ব্য়াট করতে নেমে চেন্নাইয়ের স্কোর তখন ৩ বলে বিনা উইকেটে ৪ রান, বৃষ্টি নামে আমদাবাদে। রাত ১২.১০-এ খেলা যখন  শুরু হয়, তখন চেন্নাইয়ের সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানের।

শুরুটা দারুণ করেছিলেন ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়। দুই ওপেনার ৬.৩ ওবারে ৭৪ রান যোগ করেন। রুতুরাজ ১৬ বলে ২৬ রান করে ফেরেন। কনওয়ে ২৫ বলে ৪৭ রান করে আউট হন। একই ওভারে দুজনকে তুলে নেন নূর আমেদ। সেখান থেকে ফের পাল্টা লড়াই শিবম দুবে (২১ বলে ৩২ নঃ আঃ) ও অজিঙ্ক রাহানের (১৩ বলে ২৭ রান)। অম্বাতি রায়ডু ৮ বলে ১৯ রান করেন। তবে শেষ ওভারে নায়ক জাড্ডু। ক্যাপ্টেন কুলের হাতে যিনি পঞ্চম ট্রফি ওঠা নিশ্চিত করে দিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget