এক্সপ্লোর

IPL 2023 : নতুন ভূমিকায় সরফরাজ ? দিল্লি অনুশীলনের ছবি ভাইরাল

Sarfraz Khan : উইকেটকিপারের গ্লাভস চাপিয়ে অনুশীলন করছেন সরফরাজ খান। যা নিয়ে জল্পনা তুঙ্গে।

নয়াদিল্লি : ভয়াবহ দুর্ঘটনার জেরে এখনও মাঠের বাইরে ঋষভ পন্থ (Rishabh Pant)। চালাচ্ছেন মাঠে ফেরার লড়াই। ইতিমধ্যে অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারের (David Warner) নাম ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে উইকেটরক্ষকের ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এর মাঝেই দিল্লির অনুশীলনের একটি ছবি হয়ে গিয়েছে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, উইকেটকিপারের গ্লাভস চাপিয়ে অনুশীলন করছেন সরফরাজ খান (Sarfraz Khan)। দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে চার বিদেশি ক্রিকেটারের কোটা পূর্ণ। তাই উইকেটকিপারের ভূমিকায় কোনও ভারতীয়কেই দিল্লি ফ্র্যাঞ্চাইজি চাইছে বলেই খবর। তাহলে কি সরফরজাকে ব্যাটিংয়ের পাশাপাশি আসন্ন আইপিএলে দেখা যাবে নতুন ভূমিকায় ? এই নতুন জল্পনায় ঘুরপাক খাওয়া শুরু হয়েছে বিভিন্ন মহলে। 

আগামী ৩১ মার্চ আমদাবাদে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবারের আইপিএল। আর তার ঠিক পরের দিনই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে দিল্লি ক্যাপিটালস। হোম-অ্যাওয়ে ভিত্তিতে ফের হতে চলেছে ষোড়শ আইপিএল (IPL)। প্রত্যেকটি দল গ্রুপ পর্বে খেলবে ১৪ টি করে ম্যাচ। ৫২ দিন ধরে ১২ টি ভেন্যুতে হতে চলা এবারের আইপিএলে আসতে চলেছে বেশ কিছু বদল। এদিকে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশ কিছু নিয়মের বদল আসতে চলেছে।

হোয়াইড ও নো বল রিভিউ- এবারের আইপিএলে আম্পায়ারের ডাকা হোয়াইড বা নো বলের সিদ্ধান্ত আসবে ডিসিশন রিভিউ সিস্টেমের (DRS) অধীনে। ইতিমধ্যে চলতে থাকা ওম্যান্স প্রিমিয়ার লিগ (WPL 2023) প্রথম প্রতিযোগিতা যেখানে ইতিমধ্যে এই নিয়ম চালু হয়েছে। ৩১ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলেও এবার থাকবে আম্পায়ারের ডাকা নো বল বা হোয়াইড বল রিভিউ করার সুযোগ। মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলের অধিনায়ক  হরমনপ্রীত কৌর প্রথম ক্রিকেটার যিনি আম্পায়ারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন। পাশাপাশি তিনি লাভবানও হন যা থেকে। 

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম- ২০২৩ আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player) নিয়ম আনছে বিসিসিআই। এই নিয়মে প্লেয়িং ইলেভেনের বাইরে স্কোয়াডে থাকা চার জনের মধ্যে যে কোনও একজন ফিল্ডারকে ফিল্ডিং করার সময় মাঠে নামাতে পারবে দলগুলি। যদিও এক্ষেত্রে বিষয়টি সাবস্টিটিউট নয়। একবার যদি কোনও ক্রিকেটারকে তুলে নিয়ে তাঁর জায়গায় অন্য ফিল্ডার নামানো হয়, সেক্ষেত্রে আর ম্যাচে পরে অংশ নিতে পারবেন না তিনি। পাশাপাশি নিয়মে বলা হয়েছে, যদি চারজন বিদেশিকেই প্লেয়িং ইলেভেন যাওয়া দেয় কোনও ফ্র্যাঞ্চাইজি, সেক্ষেত্রে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানো যাবে কোনও ভারতীয় ক্রিকেটারকেই। 

ভেন্যু বদল- ফের একবার হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে ফিরছে আইপিএল। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির হোম ভেন্যু রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি দল ১৪ টি লিগ পর্যায়ের ম্যাচ খেলবে। সাতটি করে হোম ও সাতটি করে অ্যাওয়ে ম্যাচে খেলবে দলগুলি। যে পর্যায়ের ম্যাচগুলির শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চারটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

আরও পড়ুন- মরণ-বাঁচন ম্যাচে বদল হবে ভারতীয় দলে ? এই পেসারকে নেওয়ার পক্ষে সওয়াল ব্রেট লি-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget