এক্সপ্লোর

IND vs AUS, 3rd ODI : মরণ-বাঁচন ম্যাচে বদল হবে ভারতীয় দলে ? এই পেসারকে নেওয়ার পক্ষে সওয়াল ব্রেট লি-র

Breet Lee on Umran Malik : উমরান মালিককে সুযোগ দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন ব্রেট লি। অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তী পেসারের মতে, উমরানের সুযোগ পাওয়া উচিত। 

চেন্নাই : মরণ-বাঁচন ম্যাচ। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium in Chennai) ম্যাচ যার, সিরিজও তার। এমন অবস্থায় বুধবারের ম্যাচে কি বদল আসতে চলেছে ভারতীয় স্কোয়াডে ? তুলনামূলক রুক্ষ ও ঘূর্ণি পিচে কি প্রাধান্য দেওয়া হয়ে বাড়তি স্পিনার খেলানোয়, নাকি বাড়তি পেসার খেলিয়ে পাল্টা অজিদের চাপে রাখার চেষ্টা করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় উমরান মালিককে (Umran Malik) সুযোগ দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন ব্রেট লি (Breet Lee)। অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তী পেসারের মতে, উমরানের সুযোগ পাওয়া উচিত। 

ব্রেট লি বলেছেন, 'ওঁর (উমরান মালিক) বোলিং খুব ভাল লাগে। কেন নয়, সুযোগ দেওয়া উচিত ওঁকে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে। গতবছরও বলেছিলাম, অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে সুযোগ দেওয়া উচিত ছিল উমরানকে। দলে থাকলে প্রথম একাদশে খেলার প্রথম পছন্দই হত ও। যে গতিতে বলটা ও করতে পারে, সেটাই সবথেকে বড় অ্যাডভান্টেজ।'

প্রসঙ্গত, ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ১০ ওভারের বেশি বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল ভারত। যে ম্যাচে দুরন্ত ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। যদিও ভাইজ্যাগে সিরিজের দ্বিতীয় ম্যাচে কার্যত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল ভারতকে। ১১৭ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের পর ব্যাটারদের দাপটে ১০ উইকেটে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে ভারতের যেটি সবথেকে বড় ব্যবধানে হার। 

প্রসঙ্গত, চেন্নাইয়ের পিচ সাধারণত স্পিনারদেরই সাহায্য করে থাকে। পাশাপাশি চিদম্বরম স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে বরাবর রান তাড়া করার কাজটা খানিক সুবিধা হয়ে দাঁড়ায়। গত একদিনের ম্যাচে লাইটের নিচে ২৮৮ রান তাড়া করে ম্যাচ বের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে গত বেশ কয়েকটি ম্যাচের খতিয়ান দেখলে বলতে হয়, প্রথমে ব্যাট করে বড় রান তোলা দলই জিতেচে বেশিরভাগ ম্যাচে। পরে ব্যাট করতে নেমে রান তাড়া করার কাজটা হয়ে ওঠে কঠিন। কারণ, খেলা যত এগোয়, পিচ ততই আরও রুক্ষ হতে থাকে। আর যার জেরে ক্রমশ বাড়তি সুবিধা পান স্পিনাররা। 

প্রথমে ব্যাট করার ক্ষেত্রে বল তুলনামূল ভালভাবে ব্যাটে আসে। যার জেরে সুবিধা হয় স্ট্রোক প্লে-তে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার ক্ষেত্রে যা হয়ে ওঠে কঠিন। পাশাপাশি পিচ রুক্ষ ও স্পিন সহায়ক হয়ে ওঠার পেসারদের ক্ষেত্রে গতির থেকেও উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে বাড়তি প্রাধান্য পায় বোলিংয়ের বৈচিত্র্য। চেন্নাইয়ের মাঠে খেলা ২১ টি একদিনের আন্তর্জাতিক ধরলে সেখানে গড় স্কোর ২৫৯ রান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget