এক্সপ্লোর

KKR vs CSK: বরুণ হাতছাড়া হওয়ায় আফশোস যাচ্ছে না সিএসকে শিবিরের

IPL 2023: কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর বরুণ চক্রবর্তীকে নিয়ে হাহুতাশ করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।

চেন্নাই: বল হাতে তিনি দুরন্ত ছন্দে। পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন। রবিবারও চেন্নাই সুপার কিংসের (CSK vs KKR) বিরুদ্ধে ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন।

সেই বরুণ চক্রবর্তীকে হাতছাড়া করায় এখন আক্ষেপ সিএসকে শিবিরে। কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর বরুণ চক্রবর্তীকে নিয়ে হাহুতাশ করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। আইপিএল নিলামে সিএসকে-র প্রাক্তন নেট বোলার বরুণ চক্রবর্তীকে দলে নেওয়ার সুযোগ নষ্টের জন্য তিনি এখন হাত কামড়াচ্ছেন। তিনি স্বীকার করে নিয়েছেন, 'ওকে কেনার সুযোগ নষ্ট করাটা এখনও আমাদের কষ্ট দেয়।’

বরুণ চক্রবর্তী কয়েক বছর সিএসকে-এর নেট বোলার হিসেবে দলের সঙ্গে ছিলেন এবং নেটে বোলিংয়ের সময়ে তিনি সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ বাকি ব্যাটারদের রীতিমতো সমস্যায় ফেলেছিলেন। কিন্তু পরে তাঁকে কিনে নেয় কেকেআর।

চিপকের শব্দব্রহ্ম

তাঁকে নিয়ে পূর্বাভাস করা চলে না। টেস্ট থেকে যেদিন অবসর ঘোষণা করেছিলেন, জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীও জানতেন না। তবু, অনেকের মতে এবারের আইপিএলেই (IPL 2023) হয়তো শেষবারের জন্য দেখা যাচ্ছে ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। ধোনি নিজে এ নিয়ে কিছু বলেননি। বরং স্বভাবসিদ্ধ ঢঙে মস্করা করেছেন। ইডেনে গোটা গ্যালারি তাঁকে সম্মান জানাতে হলুদ হয়ে গিয়েছিল। যা দেখে ধোনির সরস মন্তব্য, 'ওঁরা আমাকে বিদায়ই দিয়ে দিচ্ছেন।'

চেন্নাইয়ের ছবিটাও আলাদা নয়। তিনি নিজেই বলে থাকেন, চেন্নাই তাঁর সেকেন্ড হোম। এখানকার মানুষের কাছে এত ভালবাসা, সম্মান তিনি পেয়েছেন যে, বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কি প্রিয় মাঠে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন?

চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচ খেলবে দিল্লিতে। দিল্লি ক্যাপিটালসের হোমগ্রাউন্ডে। এই মরসুমের মতো ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলল সিএসকে। আর তাই ধোনিকে নিয়ে আবেগে ভাসল গোটা শহর। কেন?

সরাসরি কোথায় না বলেও, আকারে ইঙ্গিতে ধোনি বুঝিয়েছেন যে, এবারের আইপিএলই হয়তো ক্রিকেটার হিসাবে তাঁর শেষ আইপিএল। আর সেটাই যদি বাস্তব হয়, তাহলে রবিবারই ঘরের মাঠে নিজের শেষ আইপিএল ম্যাচ খেলে ফেললেন ধোনি। স্বাভাবিকভাবেই মাহিকে নিয়ে আবেগের জোয়ার।

কীরকম সেই ছবি? একটা ঘটনার কথা বলা যাক। রবিবার তখন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সিএসকে ম্যাচ সবে শেষ হয়েছে। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেল প্রশ্নোত্তর পর্বের জন্য ধরেছিল ধোনিকে। আইপিএলের বর্তমান নিয়ম হচ্ছে, স্টুডিও থেকে সঞ্চালকরা প্রশ্ন করেন। মাঠে ক্রিকেটারের সামনে রাখা সাউন্ড সিস্টেমে সেই প্রশ্ন শোনা যায়। তা শুনেই জবাব দেন ক্রিকেটারেরা।

রবিবার রাতের চেন্নাইয়ে অবশ্য সেই পদ্ধতি কাজে এল না। গোটা গ্যালারি তখন ধোনি ধোনি স্লোগানে মুখরিত। কানে তালা লেগে যাওয়ার অবস্থা। এমনই সেই শব্দব্রহ্ম। যে কারণে সঞ্চালকের প্রশ্ন শুনতেই পেলেন না ধোনি।

আরও পড়ুন: রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা দূর হবে নিমেষে, বাড়িতেই তৈরি করে নিন এই তিনটি হেয়ার মাস্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: আইপিএল শুরুর আগে বড় চমক গুজরাত টাইটান্সের, ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করল এই তারকাকে
আইপিএল শুরুর আগে বড় চমক গুজরাত টাইটান্সের, ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করল এই তারকাকে
Indian Cricketer: বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
বিশ্বকাপের দলে না থাকার দুঃখ নেই আর, বাবার মৃত্য়ুই পাল্টে দিয়েছে জিতেশকে, কী বলছেন?
MS Dhoni: আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
আইপিএলের পুরো মরশুমেই কি আদৌ খেলবেন ধোনি? সূচি ঘোষণার দিনই বড় বয়ান চেন্নাই সিইওর
KKR Schedule: প্রথম দফায় চারটির মধ্যে তিনটিই হোম ম্যাচ খেলবে শাহরুখের কেকেআর, ইডেনে কবে-কখন খেলা?
প্রথম দফায় চারটির মধ্যে তিনটিই হোম ম্যাচ খেলবে শাহরুখের কেকেআর, ইডেনে কবে-কখন খেলা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget