এক্সপ্লোর

IPL 2023: প্লে অফে গুজরাত, সেঞ্চুরি গিলের, এক ঝলকে আইপিএলের সেরা পাঁচ খবর

Todays IPL Sports Highlights: সোমবারের আইপিএলের সেরা পাঁচটি খবর এক নজরে দেখে নেওয়া যাক

কলকাতা: সোমবারের আইপিএলের সেরা পাঁচটি খবর এক নজরে দেখে নেওয়া যাক -

প্লে অফে গুজরাত

একা মহম্মদ শামিতে রক্ষে নেই, দোসর মোহিত শর্মা। গুজরাত টাইটান্সের পেসারদের জোড়া তাণ্ডবে পথ হারাল হায়দরাবাদ (Sunrisers Hydrabad)। ব্যাটে-বলে বিক্রম দেখিয়ে ৩৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। একা মহম্মদ শামিতে রক্ষে নেই, দোসর মোহিত শর্মা। গুজরাত টাইটান্সের পেসারদের জোড়া তাণ্ডবে পথ হারাল হায়দরাবাদ (Sunrisers Hydrabad)। ব্যাটে-বলে বিক্রম দেখিয়ে ৩৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। 

শুভমনের সেঞ্চুরি

এবারের আইপিএলে প্রথম শতরানের পাশাপাশি চলতি মরসুমে ১৩ ম্যাচে ৫৭৬ রান করে ব্যাটারদের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন শুভমান। আপাতত তাঁর ঝুলিতে ১৩ ম্যাচে ৫৭৬ রান। প্রথমে ২২ বলে অর্ধশতরান ও তারপর রানের ধারা বজায় রেখে ৫৬ বলে শতরান পূর্ণ করেন শুভমন। ১০০০ রানের গণ্ডি টপকানোর পাশাপাশি শতরান পূর্ণ করেন শুভমান। 

ফ্লেমিংয়ের আফসোস

বরুণ চক্রবর্তীকে হাতছাড়া করায় এখন আক্ষেপ সিএসকে শিবিরে। কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর বরুণ চক্রবর্তীকে নিয়ে হাহুতাশ করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। আইপিএল নিলামে সিএসকে-র প্রাক্তন নেট বোলার বরুণ চক্রবর্তীকে দলে নেওয়ার সুযোগ নষ্টের জন্য তিনি এখন হাত কামড়াচ্ছেন। তিনি স্বীকার করে নিয়েছেন, ''ওকে কেনার সুযোগ নষ্ট করাটা এখনও আমাদের কষ্ট দেয়।''

ধোনি ভক্ত গাওস্কর

সরাসরি কোথায় না বলেও, আকারে ইঙ্গিতে ধোনি বুঝিয়েছেন যে, এবারের আইপিএলই হয়তো ক্রিকেটার হিসাবে তাঁর শেষ আইপিএল। আর সেটাই যদি বাস্তব হয়, তাহলে রবিবারই ঘরের মাঠে নিজের শেষ আইপিএল ম্যাচ খেলে ফেললেন ধোনি। স্বাভাবিকভাবেই মাহিকে নিয়ে আবেগের জোয়ার। যে জোয়ারে গা ভাসালেন কিংবদন্তি সুনীল গাওস্করও। নিজের শার্টে ধোনির অটোগ্রাফ নিয়ে রাখলেন লিটল মাস্টার।

রবিবার তখন কেকেআর বনাম সিএসকে ম্যাচ সবে শেষ হয়েছে। চেন্নাইয়ের সমর্থকদের অভিবাদন কুড়নোর জন্য মাঠ প্রদক্ষিম করছিলেন সিএসকে ক্রিকেটারেরা। ছিলেন ধোনিও। সেখানেই ধোনির দিকে এগিয়ে যান গাওস্কর। যিনি ধারাভাষ্যকার হিসাবে মাঠে ছিলেন। ধোনির কাছে গিয়ে তাঁর শার্টে অটোগ্রাফ দেওয়ার আব্দার করেন। এক কিংবদন্তির অনুরোধ মেটালেন আর এক কিংবদন্তি। ধোনি পেন নিয়ে অটোগ্রাফ দেন গাওস্করের শার্টে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বাইরাল হয়ে যায়। পরে চেন্নাই সুপার কিংসের তরফেও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সঙ্গে ক্যাপশন, 'এই ছবিটা সরাসরি আমাদের হৃদয়ে গেঁথে গিয়েছে'।

প্লে অফের দৌড় থেকে সানরাইজার্স হায়দরাবাদ

 ব্যাটে-বলে বিক্রম। এবারের আইপিএলের (IPL 2023) ১৩ নম্বর ম্যাচে নবম জয়। ঝুলিতে ১৮ পয়েন্ট। প্রথম দল হিসেবে আইপিএলের প্লে-অফে স্থান পাকা করে ফেলল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা ঘরের মাঠে ৩৪ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad)। আর যে জয়ের সুবাদে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে হার্দিক পাণ্ড্য-রশিদ খানরা। অন্যদিকে, গুজরাতের কাছে হেরে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) পর দ্বিতীয় দল হিসেবে এবারের আইপিএলের প্লে-অফের সমীকরণ থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hydrabad)।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget