এক্সপ্লোর

IPL 2023: আইপিএলে শতরান হাঁকালেও, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালই পাখির চোখ বিরাটের

Virat Kohli: আরসিবির বিরুদ্ধে ৬২ বলে শতরানের ইনিংস খেলেন বিরাট কোহলি।

হায়দরাবাদ: বৃহস্পতিবারের সন্ধ্যায় আইপিএলের মঞ্চ মাতালেন বিরাট কোহলি (Virat Kohli)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (SRH vs RCB) ১৮৭ রান তাড়া করতে নেমে ৬২ বলে এক চোখধাঁধানো শতরান হাঁকালেন 'কিংগ কোহলি'। এটি আইপিএলে তাঁর ষষ্ঠ শতরান, যা ক্রিস গেলের সঙ্গে যুগ্মভাবে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত শতরান হাঁকালেও, কোহলির পাখির চোখ কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালই (World Test Championship Final)।

ম্যাচ শেষে কোহলি সাফসাফ জানিয়ে দেন যে সামনেই ভারতীয় দল মহাগুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলতে নামবে। সেই কথা মাথায় রেখেই তিনি নিজের টেকনিক থেকে সরে গিয়ে কোনও পরিস্থিতিতেই উইকেট ছুড়ে দিতে চান না। কোহলি বলেন, 'আমি কখনও বেশি ঝুঁকিপূর্ণ শট খেলি না। এ বিষয়ে এডেনের (মারক্রাম) সঙ্গেও কথা বলছিলাম বটে। আমাদের তো বছরের ১২ মাসই খেলতে হয়। তাই আমি কোনও পরিস্থিতিতেই ভুলভাল শট খেলে উইকেট ছুড়ে দিয়ে আসতে চাই না। সামনেই তো টেস্ট ম্যাচ রয়েছে, তাই নিজের টেকনিকটা ধরে রাখতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব ফেলতে পারলে, সবসময়ই ভাল লাগে। ভাল পারফরম্যান্স আত্মবিশ্বাসও জোগায়।'

ভারতীয় দল ৭ জুন থেকে ১২ জুন পর্যন্ত ইংল্যান্ডের ওভাল মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতকে। এবার সেই হারের হতাশা দূর করে টেস্টে সেরা হওয়ার লক্ষ্যে মরিয়া হয়ে মাঠে নামবে ভারত। অবশ্য যশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের মতো ভারতীয় তারকারা চোটের কবলে। এই ত্রয়ীর কেউই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন না। তাই ফাইনালে নিজেদের একাদশে বেশ খানিকটা বদল করেই মাঠে নামতে হবে ভারতকে।

একগুচ্ছ রেকর্ড

সানরাইজার্স-আরসিবি ম্যাচে আইপিএল ইতিহাসে প্রথমবার দুই প্রতিপক্ষ দলের ক্রিকেটার একই ম্যাচে শতরান হাঁকালেন। সানরাইজার্সের হয়ে প্রথমে হেনরিক ক্লাসেন ১০৪ ও দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ১০০ রানের ইনিংস খেলেন। ঘটনাক্রমে, এটি আইপিএল ইতিহাসে বিরাট কোহলির ষষ্ঠ শতরান। এই শতরানের ফলে তিনি ক্রিস গেলের সঙ্গে যুগ্মভাবে আইপিএলে সর্বোচ্চ শতরানের রেকর্ডের মালিক হয়ে গেলেন বিরাট। এর পাশাপাশি বিরাট-ফাফ ডুপ্লেসির ১৭২ রানেরপ পার্টনারশিপ সানরাইজার্সের বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে কোনও প্রতিপক্ষ দলের ওপেনারদের সর্বোচ্চ রানের পার্টনারশিপও বটে।

আরও পড়ুন: অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget