এক্সপ্লোর

IPL 2023: নাইটদের শহরে ধোনি ধামাকার অপেক্ষা? কখন, কোথায় দেখবেন কেকেআর বনাম সিএসকে ম্যাচ?

IPL 2023, KKR vs CSK: মহেন্দ্র সিংহ ধোনি নামক এক ব্যক্তির টানে আজ আট থেকে আশি ইডেনে ভরাতে চলেছেন। আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে ২২ গজে দ্বৈরথ।

কলকাতা: আকাশ মেঘলা। বৃষ্টির সম্ভাবনা প্রবল। কিন্তু এসপ্লানেড চত্ত্বর থেকে শুরু করে লেসলি ক্লডিয়াম সরণী পর্যন্ত মানুষের ঢল দেখলে বোঝা দায় যে বৃষ্টি নিয়ে কারও কোনও চিন্তা আছে। কারণ শহরে আজ কেকেআর বনাম সিএসকে ম্যাচ। মহেন্দ্র সিংহ ধোনি নামক এক ব্যক্তির টানে আজ আট থেকে আশি ইডেনে ভরাতে চলেছেন। আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে ২২ গজে দ্বৈরথ।

আজকের খেলা

আজ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস খেলা

কবে খেলা?

আজ ২৩ এপ্রিল, সোমবার কেকেআর বনাম সিএসকে একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে।

কোথায় দেখবেন?

স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস এই ম্যাচটি।

সত্যিই কি ইডেনে কেকেআর তাদের হোম ম্যাচ খেলতে নামছে? নাকি অন্তত রবিবারের জন্য মাঠ ভাড়া নিয়ে ফেলেছে সিএসকে?

দুপুর থেকে ময়দানে হলুদ ঝড়। ঝড় বললেও হয়তো কম বলা হয়। বলা উচিত ঘূর্ণিঝড়। সাইক্লোন। রবিবার ইডেনের যাবতীয় আকর্ষণের কেন্দ্রে একজন। তিনি, মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

সিএসকে জার্সিতে অনন্য সব কীর্তি রয়েছে। ক্যাপ্টেন কুলের হাতে উঠেছে চার-চারটি আইপিএল ট্রফি। একচল্লিশেও অপ্রতিরোধ্য ধোনি। বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে চলেছেন। চলতি আইপিএলে ২১৭ স্ট্রাইক রেটে রান করছেন ধোনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৭ বলে তাঁর অপরাজিত ৩২ রানের ইনিংস প্রায় ম্যাচ জিতিয়ে দিয়েছিল সিএসকে-কে। ধোনির কি এটাই শেষ আইপিএল? এবারের আইপিএল খেলেই কি বুটজোড়া চিরকালের মতো তুলে রাখবেন মাহি?

ধোনি নিজে কিছু বলেননি। তবে তাঁর কেরিয়ার নিয়ে কে আর কবে পূর্বাভাস করতে পেরেছে? ধোনি যে টেস্ট থেকে অবসর নেবেন, ঘোষণার আগে খোদ কোচ রবি শাস্ত্রীও তা ঘুণাক্ষরে টের পাননি। তবে ধোনি ইঙ্গিত দিয়েছেন, এবারের আইপিএলের পর তাঁকে আর দেখা নাও যেতে পারে। তারপর থেকেই রবিবাসরীয় ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। কেন?

কারণ, ধোনির শেষ আইপিএল হলে ২৩ এপ্রিলের ম্যাচ হতে পারে শেষবারের মতো ধোনির ইডেনে খেলা। তাই মাহি-দর্শনের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই। কেকেআরের হোম ম্যাচে ধোনির জন্য আবেগের যা প্লাবন, তাতে ক্যাপ্টেন কুল স্বয়ং বিভ্রান্ত হতে পারেন। কিংবদন্তি অধিনায়কের মনে হতে পারে, এটা তো মেরিনা বিচের পাশের স্টেডিয়াম নয়। মাঠ লাগোয়া সমুদ্র নেই। রয়েছে গঙ্গা। পাশে বাবুঘাট। চিপকের সঙ্গে ইডেন গার্ডেন্সের বিস্তর ফারাক। মিল শুধু একটা জায়গায়। সেটা হল ধোনির জন্য নিঃশর্ত সমর্থনে। শ্রদ্ধায়। ভালবাসায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
Argentina vs Spain: স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের দলে চমকের পর চমক আর্জেন্তিনার! কারা শুরু করবেন আজ?
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের দলে চমকের পর চমক আর্জেন্তিনার! কারা শুরু করবেন আজ?
ENG vs IND: পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের
পার্থক্য গড়ে দিল 'ডেথ ওভার', রোহিতের শতরান সত্ত্বেও লর্ডসে হার ভারতের

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget