এক্সপ্লোর

IPL 2023: ব্যাট হাতে শতরান মিসের আক্ষেপ নয়, শেষ অবধি টিকে দলকে জেতানোয় সন্তুষ্ট জয়সওয়াল

Yashasvi Jaiswal: কেকেআরের বিরুদ্ধে মাত্র ৪৭ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল।

কলকাতা: প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিপার এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআর ও রাজস্থান রয়্যালস (KKR vs RR) একে অপরের মুখোমুখি হয়েছিল। ম্যাচে স্পিন সহায়ক পিচে সমর্থকরা আশায় ছিলেন কেকেআর স্পিনত্রয়ীর জাদু দেখবেন। কিন্তু বৃহস্পতিবারের ইডেন এক তরুণ প্রতিভার ব্যাট হাতে বিশ্ববন্দিত স্পিনারদের বিরুদ্ধে দাপটের সাক্ষী হয়ে থাকল। রাজস্থানের হয়ে নাইটদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। মাত্র ৪৭ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলেন যশস্বী।

মাত্র দুই রানের জন্য শতরান হাতছাড়া করার কোনও আক্ষেপ নেই যশস্বীর। বরং ২১ বছর বয়সি রাজস্থান ওপেনার ম্যাচের শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারায় বেশি সন্তুষ্ট। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি বরাবরই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ম্যাচ জিততে পেরে খুবই খুশি। (আজ) সবকিছু যে আমার মনের মতো হয়েছে, তেমনটা নয়। এক নির্দিষ্ট পদ্ধতি মেনে চলা, আমি কীভাবে প্রস্তুতি সারছি, নিজেকে কীভাবে তাঁতাচ্ছি, সেটা বেশি গুরুত্বপূর্ণ। যে শটটায় দলকে ম্যাচ জেতাই, সেটা আমার সবথেকে পছন্দের শট ছিল। কারণ আমি কীভাবে ম্যাচ শেষ করতে হবে, সেটা এখনও শিখছি।'

তিনি আরও যোগ করেন যে দলের নেট রান রেট বাড়ানোটাই তাঁর লক্ষ্য ছিল। 'আমি কেবল দলের নেট রান রেট বাড়াতে আগ্রহী ছিলাম, শতরানের কথা তো ভাবিইনি। সঞ্জু ভাই (অধিনায়ক সঞ্জু স্যামসন) বলেছিলন চিন্তা না করে, নিজের খেলাটা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এই টুর্নামেন্টে এত বড় বড় খেলোয়াড়দের সঙ্গে সাজঘর ভাগ করতে পারাটাই বড় ব্যাপার। আইপিএল তরুণ প্রতিভাদের জন্য দারুণ একটি টুর্নামেন্ট।' মতামত যশস্বীর।

ইতিহাস রচনা

ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলে উঠলেন, 'যুবরাজ সিংহ, আর ইউ ওয়াচিং?' যুবরাজ, আপনি কি দেখছেন? ১১ বলে তখন ৪৫ রানে ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল। পরের বলে ছক্কা মারলেই ধরে ফেলবেন যুবরাজ সিংহকে (Yuvraj Singh)। ১২ বলে হাফসেঞ্চুরি ছিল যুবরাজের। স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬ ছক্কার সেই ঐতিহাসিক ম্যাচে। সেটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি।

পরের বলে ছয় মারতে পারেননি যশস্বী। বাউন্ডারি মারেন। পরের বলে সিঙ্গল নিয়ে হাফসেঞ্চরি পূর্ণ করলেন। ১৩ বলে ৫০। আইপিএলে রেকর্ড। যশস্বী ভেঙে দিলেন কে এল রাহুল ও প্যাট কামিন্সের রেকর্ড। দুজনরই ১৪ বলে হাফসেঞ্চুরি ছিল আইপিএলে। বৃহস্পতিবার থেকে আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হয়ে গেলেন যশস্বীই

আরও পড়ুন: গরমকালে জল ঠান্ডা রাখতে ফ্রিজকেও হার মানাবে মাটির কুঁজো! কেন ঠান্ডা থাকে জল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget