এক্সপ্লোর

Water in Earthen Pot: গরমকালে জল ঠান্ডা রাখতে ফ্রিজকেও হার মানাবে মাটির কুঁজো! কেন ঠান্ডা থাকে জল?

Science Facts: বাইরে পারদ যতই চড়ুক। মাটির কলসি বা কুঁজোয় জল থাকে একেবারে ঠান্ডা।

কলকাতা: ছোটবেলার গল্প-উপকথায় মাটির কুঁজোর কথা আমরা পড়েছি। অনেকে হয়তো ছোটবেলায় বাড়িতে বা অন্য কোথাও মাটির কুঁজোও অনেকে দেখেছি। যাঁরা গরমকালে মাটির কুঁজোয় জল খেয়েছেন তাঁরা দেখেছেন, কতটা ঠান্ডা থাকে জল। বাইরে পারদ যতই চড়ুক। মাটির কলসি বা কুঁজোয় জল থাকে একেবারে ঠান্ডা।

ফ্রিজের জলকেও ছাপিয়ে যায় কুঁজোর জলের আরাম। কিন্তু কেন? কখনও কেউ ভেবে দেখেছেন? সামান্য মাটির কুঁজো তীব্র গরমেও কীভাবে ঠান্ডা রাখে ভিতরে রাখা জল? এর পিছনে রয়েছে খুব সহজ একটি বৈজ্ঞানিক কারণ। বাষ্পীভবনের কারণেই গরমকালে মাটির কুঁজোর জল ঠান্ডা থাকে।

কেন জল ঠান্ডা থাকে?
তাপের কারণে জল তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়। এই প্রক্রিয়াটিই বাষ্পীভবন। মাটির কুঁজোর জল ঠান্ডা থাকার পিছনে কাজ করে এই প্রক্রিয়াটিই। মাটির কুঁজোয় অসংখ্য ছিদ্র থাকে। যেহেতু মাটি দিয়ে তৈরি, তাই শুকোনোর পরেই মাটির কুঁজোর গায়ে একাধিক ক্ষুদ্রাতিক্ষুদ্র ছিদ্র থেকে যায়। মাটির কুঁজোর ভিতরে যে জল থাকে তা এই ক্ষুদ্রাতিক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়ে বাষ্পীভূত হয়ে যায়। গরমকালে মাটির কুঁজো উত্তপ্ত হয়ে ওঠে। আর কুঁজোর ভিতরে যে জল থাকে সেটিও উত্তপ্ত হয়। জল উত্তপ্ত হলে তা বাষ্পীভূত হয় ওই ক্ষুদ্রাতিক্ষুদ্র ছিদ্রগুলি দিয়ে। যেহেতু জল ও কুঁজোর গা থেকে ল্যাটেন্ট হিট নিয়ে সামান্য পরিমাণ জল বাষ্পীভূত হয়ে যায়। ফলে কুঁজোর বাকি জল ঠান্ডা থাকে। এই কারণেই গরম পড়লে মাটির কুঁজোয় জল রাখলে তা তুলনায় অনেকটাই ঠান্ডা থাকে।

শুধুই কি এটুকুই উপকার? আয়ুর্বেদে কিন্তু মাটির কুঁজো না মাটির কলসি থেকে জল খাওয়ার একাধিক উপকারের কথা বর্ণিত রয়েছে।

মাটির কুঁজোয় সাধারণত প্রাকৃতিক পদ্ধতিতেই জল ঠান্ডা থাকে। ফলে শরীরের জন্য়ও ভাল এটি। ফ্রিজে রাখা জল খেলে অনেকসময়েই গলায় সংক্রমণ, ব্যথা, ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি থাকে। কিন্তু কুঁজোর জলের তাপমাত্রা একেবারে ঠিক থাকে। যা গলার জন্যও ভাল। অনেকসময়েই খাবার থেকে অম্বল হয়। শরীরের অম্লত্বের মাত্রা বেড়ে যায়। মাটির কুঁজোর জল খেলে শরীরে পিএইচ ভারসাম্য ঠিক থাকে। এই কারণেই হজম সংক্রান্ত সমস্যাও হয় না। কুঁজোর জলের তাপমাত্রা একদম ঠিক থাকে। যা শরীর ঠান্ডা রাখতে পারে কোনও ক্ষতি ছাড়াই। প্রবল গমর থেকে এলে কুঁজোর জল শরীর ঠান্ডা রেখে সানস্ট্রোকের ঝুঁকি কমায়।

আরও পড়ুন: হামেশাই 'সুগার ক্রেভিংস' হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget