এক্সপ্লোর

IPL 2025: আইপিএলে 'বেবি এবি'-র প্রত্যাবর্তন, CSK-তে যোগ দিলেন ব্রেভিস, ফিলিপ্সের বিকল্প বেছে নিল GTও

Gujarat Titans: গ্লেন ফিলিপ্সের বিকল্প হিসাবে গুজরাত টাইটান্স যে ক্রিকেটারকে বেছে নিল, তা তাদের সমর্থকদের অতিপরিচিত। অতীতেও তিনি টাইটান্সদের হয়ে আইপিএলে খেলেছেন।

নয়াদিল্লি: ব্যাট হাতে বড় বড় শট হাঁকাতে দক্ষ তিনি। এই কারণেই তাঁকে অনেকে 'বেবি এবি' বলেও ডাকেন। সেই ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) প্রত্যাবর্তন ঘটল আইপিএলে (IPL 2025)। চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দিলেন প্রোটিয়া তরুণ। অপরদিকে, গুজরাত টাইটান্সও (Gujarat Titans) চোট পাওয়া গ্লেন ফিলিপ্সের বদলি খুঁজে নিল। পরিবর্ত ক্রিকেটার হিসাবে যিনি যোগ দিলেন, তিনি গুজরাত সমর্থকদের কাছে পরিচিত নাম। ফিলিপ্সের বদলি হিসাবে প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে (Dasun Shanaka) বেছে নিল গুজরাত। 

মুম্বই ইন্ডিয়ান্সের নীল জার্সি ছেড়ে সিএসকের হলুদ জার্সি বা তার উল্টোটা এর আগেও আইপিএলে বহুবার দেখা গিয়েছে। ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, আম্বাতি রায়াডুরা দুই দলের হয়েই আইপিএলের মঞ্চ মাতিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল এক নতুন নাম। ডেওয়াল্ড ব্রেভিস। তরুন প্রোটিয়া তারকা এর আগে ৮১টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন। করেছেন ১৭৮৭ রান। আন্তর্জাতিক মঞ্চেও দুইটি ম্যাচ খেলেছেন ব্রেভিস। অতীতে আইপিএলে দশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার তাঁকে সিএসকের জার্সিতে দেখা যাবে। গুরজণপ্রীত সিংহ আহত হওয়ায় তাঁর বদলেই হলুদ ব্রিগেডে যোগ দিলেন 'বেবি এবি'। তিনি এ মরশুমের জন্য ২.২ কোটি টাকা বেতন পাবেন।

 

অপরদিকে, শানাকাকে ফের একবার গুজরাত টাইটান্সের জার্সি গায়ে দেখা যাবে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে পয়েন্টে ঈশান কিষাণের শট বাঁচানোর সময় চোট পান ফিলিপ্স। সেই চোটের জেরেই গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছে কিউয়ি অলরাউন্ডারকে। তাঁর পরিবর্ত হিসাবেই শানাকাকে বেছে নিল গুজরাত ফ্র্যাঞ্চাইজি।

 

অতীতে ২০২৩ সালেও তিনি গুজরাতের হয়ে আইপিএলে তিন ম্যাচ খেলেছেন। ৭৫ লক্ষ টাকার বিনিময়ে শানাকাকে বদলি হিসাবে এবার দলে নিল গুজরাত। আইপিএলে অভিজ্ঞতা কম হলেও, আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু শানাকার অভিজ্ঞতা প্রচুর। প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক শতাধিক আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচ খেলে ১৪৫৬ রান করেছেন, নিয়েছেন ৩৩টি উইকেট। এক অভিজ্ঞ আন্তর্জাতিক তারকাকে যে গুজরাত সই করিয়েছে, তা বলাই বাহুল্য।  

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget